News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তিপত্র প্রকাশের দাবি চিদম্বরমের
Image

রাফাল চুক্তিপত্র প্রকাশের দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): রাফাল চুক্তিপত্র প্রকাশের দাবি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। বৃহস্পতিবার এই দাবি তুলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, \”সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ জনগণের বাক-স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করে। কোনও গণমাধ্যম বা মিডিয়া ‘তথাকথিত গোপন তথ্য’ প্রকাশ করতে পারে না, অ্যাটর্নি জেনারেলদের মধ্যে এ বিষয়ে মতবিরোধের যোগ্য জবাব দিয়েছিল ১৯৭১ সালে ‘পেন্টাগন পেপারস’ সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বহুল চর্চিত রায়।\”এদিন তিনি আরও বলেন, \”রাফাল চুক্তি সম্পর্কিত তথ্য প্রকাশকে সম্পূর্ণ সমর্থন করি। এখন বিতর্ক হল এই ‘চুরি হওয়া নথি’ সংবিধানের আর্টিকেল ১৯-এর মুখোমুখি হচ্ছে।

উল্লেখ্য, সংবিধানের আর্টিকেল ১৯ জনগণের বাক-স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করে। বুধবার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানায়, রাফাল যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত তথ্য প্রতিরক্ষা মন্ত্রকের দফতর থেকে চুরি হয়ে গিয়েছে। অন্যদিকে, ‘দ্য হিন্দু’ সংবাদপত্র সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন করে এই প্রসঙ্গে তথ্য প্রকাশ করেছে। এর আগে অবশ্য প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, \”যারা রাফাল চুক্তি সম্পর্কিত তথ্য জনসমক্ষে তুলে ধরেন তাঁরা আইনের চোখে দোষী এবং আদালত অবমাননাও করেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top