News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সিজিও কমপ্লেক্সে অন্ত্যোদয় ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু সিআইএসএফ সাব-ইন্সপেক্টরের
Image

দিল্লির সিজিও কমপ্লেক্সে অন্ত্যোদয় ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু সিআইএসএফ সাব-ইন্সপেক্টরের

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে| এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির সিজিও কমপ্লেক্সে অবস্থিত পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনে| বুধবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনের পঞ্চম তলায় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দফতরে ভয়াবহ আগুন লাগে| ওই বহুতলে বহু সরকারি অফিস রয়েছে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে পঞ্চম তলা| মুহূর্তের মধ্যেই বহুতল ও সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় দমকলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ২৮টি ইঞ্জিন| দমকম কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন সিআইএসএফ সাব-ইন্সপেক্টর| দমকল ও পুলিশ সূত্রের খবর, আগুন লাগার পরই ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই সিআইএসএফ সাব-ইন্সপেক্টর| তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এইমস-এ ভর্তি করা হয়| কিন্তু, শেষরক্ষা হয়নি| এইমস-এ চিকিত্সাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন সিআইএসএফ সাব-ইন্সপেক্টর| কিভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত| পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে|

দিল্লি দমকলের পদস্থ এক অতুল গর্গ (চিফ ফায়ার অফিসার) জানিয়েছেন, বুধবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে অবস্থিত পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনের পঞ্চম তলায় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দফতরে ভয়াবহ আগুন লাগে| সকাল ৮.৩৪ মিনিট নাগাদ দমকলে ফোন করে অগ্নিকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৮টি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| তবে, পঞ্চম তলার বহু আসবাবপত্র পুড়ে গিয়েছে| তাই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে| পাশাপাশি প্রাণে বাঁচানো সম্ভব হল না সিআইএসএফ সাব-ইন্সপেক্টরকে| কিভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top