News Flash

  • Home
  • Uncategorized
  • হান্দওয়াড়ায় ৫৬ ঘন্টার টানা লড়াই শেষ, খতম ২ জঙ্গি, শহিদ পাঁচ জওয়ান
Image

হান্দওয়াড়ায় ৫৬ ঘন্টার টানা লড়াই শেষ, খতম ২ জঙ্গি, শহিদ পাঁচ জওয়ান

জম্মু, ৩ মার্চ (হি.স.) : কাশ্মীরের হান্দওয়াড়ায় ৫৬ ঘন্টার টানা লড়াই শেষ৷ সীমান্তে শহিদ পাঁচ সেনা জওয়ান৷ ৫৬ ঘন্টার টানা লড়াইয়ে ভারতীয় সেনার হাতে খতম দুই জঙ্গিও৷ পুলওয়ামা হামলার পরও উত্তপ্ত উপত্যকা৷ লড়াই শেষ হলেও হান্ডওয়ারায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ সেনার৷ জারি রয়েছে নিরাপত্তাবাহিনীর চিরুনি তল্লাশি৷পুলওয়ামাকাণ্ডের পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ শুক্রবারই পাকিস্তানে আটকে থাকা ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ফিরিয়ে দিয়ে সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে আলোচনাতেও বসতে চায় পাকিস্তান৷ কিন্তু সীমান্তে পাক সেনা ও তাদের মদতপুষ্ট জঙ্গিরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন থেকে বিরত থাকার কোনও প্রচেষ্টা করছে না৷ শনিবারও সোপিয়ানে সেনা ক্যাম্প লক্ষ্য করে ফের হামলা হয়৷

কাশ্মীরের হান্ডওয়ারায় জঙ্গিরা হামলা চালায়৷ শুরু হয় জঙ্গি সেনা গুলির লড়াই৷ এতে দুই জঙ্গিকে নিকেশ করা গেলেও শহিদ হন সিআরপিএফের দুই অফিসার সহ মোট পাঁচজন৷প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জওয়ান শহিদ হন৷ এই ঘটনায় জইশের হাত ছিল বলে জানা যায়৷ এরপরেই পাল্টা দেওয়ার জন্য ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ৷ ঠিক ১২ দিন পরে পাকিস্তানে ভারতের বায়ুসেনা এয়ারস্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়৷ সেদিনই সন্ধ্যায় বেশ কয়েকটি পাক ঘাঁটিও ধ্বংস করে ভারতের জওয়ানরা৷


গত ২৭ ফেব্রুয়ারি সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক বিমান৷ তাকে তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতের মিগ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। তারপর ৫৫ ঘণ্টা চরম উৎকন্ঠার পর অবশেষে শুক্রবার দেশে ফেরেন তিনি। শনিবারই ফের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ রাতভোর গুলি বিনিময়ের পর রবিবার জঙ্গি খতমের পর গুলির লড়াই শেষ হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top