News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা কংগ্রসের নতুন সভাপতিকে নিয়ে বিতর্কিত পোস্টার, আগরতলায় চাঞ্চল্য
Image

ত্রিপুরা কংগ্রসের নতুন সভাপতিকে নিয়ে বিতর্কিত পোস্টার, আগরতলায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতিকে ঘিরে শুরু হয়ে গেছে গোষ্ঠী কোন্দল। গুঞ্জন চলছিল বহুদিন আগে থেকেই। রাহুল গান্ধী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণের নাম ঘোষণার পর থেকে রাজ্য কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্য এক নতুন উৎসাহের সৃষ্টি হয়েছিল। কিন্তু বাধ সেধেছে অজানা কিছু পোস্টারে।শনিবার সকাল থেকে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ দেখছেন কংগ্রেসের নতুন সভাপতিকে ঘিরে কিছু পোস্টার।

এগুলিতো লেখা হয়েছে “আমরা কোনওভাবেই একজন উপজাতি নেতাকে কংগ্রেস সভাপতি হিসেবে দেখতে চাই না।” তার নীচে লেখা বাঙালি সম্প্রদায়। অন্য আরেকটি পোস্টারে লেখা “আগে জাত ভাই পার্টি পড়ে, পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ”। কিন্তু পোস্টারগুলি কোথায় ছাপানো হয়েছে, কার তত্ত্বাবধানে ছেপেছে কিছুই উল্লেখ নেই। তাই স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতে, এই হল কংগ্রেসি কালচার। রাজ্যে কংগ্রেস আর কোনও দিন ঘুরে দাঁড়াতে পারবে না বলে এভাবে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত রচনা করা হচ্ছে। চাঞ্চল্যকর অজানা পোস্টারে কংগ্রেস কর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। সূত্রের খবর এটা কংগ্রেসের গোষ্ঠী কোন্দলেরেই এক উদাহরণ। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সভাপতি হওয়ায় কোনও এক গোষ্ঠী তা সহ্য করতে পারেনি বলেই এমন সব পোস্টার পড়েছে শহরে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top