News Flash

  • Home
  • Uncategorized
  • অপেক্ষা আর মাত্র একদিনের অপেক্ষা, ৩ মার্চ আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী
Image

অপেক্ষা আর মাত্র একদিনের অপেক্ষা, ৩ মার্চ আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী

আমেঠি, ২ মার্চ (হি.স.): আর মাত্র একদিনের অপেক্ষা| ৩ মার্চ, রবিবার উত্তর প্রদেশের আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে গান্ধী পরিবারকে নিশানা করতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গড় আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ৩ মার্চ লোকসভা কেন্দ্রে পৌঁছে জনসভা করারও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর| লোকসভা ভোটের মুখে আমেঠিতে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী| 


আমেঠি লোকসভা কেন্দ্রের বিজেপি আহ্বায়ক রাজেশ অগ্রহরি জানিয়েছেন, ‘৩ মার্চ (রবিবার) আমেঠিতে আসবেন প্রধানমন্ত্রী| কোরবা মুন্সিগঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি গৌরিগঞ্জের কোহার এলাকায় জনসভা করবেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে| রাজনৈতিক মহলের বক্তব্য, আমেঠি সফরে এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ গান্ধী পরিবারকে আক্রমণ করতে পারেন প্রধানমন্ত্রী| উল্লেখ্য, এর আগে ২৭ ফেব্রুয়ারি আমেঠি সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| কিন্তু, অনিবার্য কারণে সেই সফর বাতিল করা হয়েছে| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top