News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ মাসুদ আজাহার, সেনা হাসপাতালে চলছে ডায়ালিসিস
Image

অসুস্থ মাসুদ আজাহার, সেনা হাসপাতালে চলছে ডায়ালিসিস

ইসলামাবাদ, ২ মার্চ (হি.স.) : কিডনির সমস্যায় আক্রান্ত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার। বর্তমানে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাসুদ। সেখানে তার ডায়ালিসিস চলছে বলে শনিবার প্রশাসনের তরফে এমনই জানা গিয়েছে।


এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছিলেন, মাসুদ আজাহারের শারীরিক অবস্থা খুবই খারাপ। এদিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিডনির সমস্যার নিয়ে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি রয়েছে মাসুদ আজাহার। সেখানে তার ডায়ালিসিস চলছে।সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলা চালায় জইশ জঙ্গিরা। এই হামলার ছক কষেছিলেন মাসুদ আজাহার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বসে এই হামলার ছক কষেন মাসুদ। পরে গত বুধবার আজাদ কাশ্মীরে ঢুকে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ জঙ্গিদের ঘাঁটিগুলি। পরিস্থিতি বেগতিক বুঝে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি হন মাসুদ আজাহার। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top