News Flash

  • Home
  • Uncategorized
  • মতপার্থক্য সরিয়ে রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে : গুলাম নবি আজাদ
Image

মতপার্থক্য সরিয়ে রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে : গুলাম নবি আজাদ

জম্মু, ২ মার্চ (হি.স.) : রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। দেশবাসী নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে। শনিবার এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।


এদিন রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ গুলাম নবি আজাদ বলেন, সন্ত্রাস দমন এবং তা নির্মূল করার জন্য প্রথমদিন থেকে অনড় ছিল কংগ্রেস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত দলগুলিকে রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসবাদ দমনে দেশের সামরিক বাহিনী যে সিদ্ধান্ত নেবে তা সমর্থন করবে কংগ্রেস।জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের জন্য গত ৩০ বছরে রাজ্যের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শিক্ষা এবং উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল রাজ্য। সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেলে রাজ্যবাসী খুশি হবে। ফের রাজ্যের শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। পর্যটন শিল্প বিকশিত হবে এবং আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে।


বিজেপির বিরুদ্ধে তোপ দেগে গুলাম নবি আজাদ বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর কংগ্রেসের সমস্ত দলীয় বৈঠক, সভা বাতিল করে দেওয়া হয়। কিন্তু বিজেপি কোনও সভা বাতিল করেনি। যখন কংগ্রেস সহ বিরোধীরা শহিদদের স্মরণ করছে তখন শাসক দল বিষয়টি নিয়ে রাজনীতি করছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top