News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল অবন্তীপোরা, পুঞ্চে পাক হামলায় মৃত্যু একই পরিবারের ৩ জন সদস্যের
Image

ভোররাতে আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল অবন্তীপোরা, পুঞ্চে পাক হামলায় মৃত্যু একই পরিবারের ৩ জন সদস্যের

জম্মু, ২ মার্চ (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর গোলাগুলি থামার কোনও লক্ষণ নেই| শুক্রবার রাতেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি গোলাগুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জন সদস্য| পাকিস্তানি হামলায় ভেঙে তছনছ হয়ে গিয়েছে ঘরবাড়ি| আতঙ্কে রয়েছেন আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন| এবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় বিস্ফোরিত হল একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)| যদিও, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| 


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শনিবার ভোররাত তিনটে নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায়, আমলার গ্রামের কাছে রাস্তার ধারে একটি আইইডি বিস্ফোরণ হয়| সেই সময় বিস্ফোরণস্থলের আশেপাশে কেউ ছিলেন না, তাই হতাহতের কোনও খবর নেই| ভোররাতের বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই ওই স্থানে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী| বিস্ফোরণের জেরে রাস্তায় গভীর গর্ত হয়ে যায়, এছাড়াও সংলগ্ন কয়েকটি বাড়ির কাঁচও ভেঙে যায়| প্রাথি মকভাবে মনে করা হচ্ছে, সন্ত্রাসবাদীরাই আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে| 


এদিকে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ থামছে না| বরং দিন দিন আরও বেড়েছে চলেছে| শুক্রবার রাত দশটা নাগাদ পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরের সালোত্রি গ্রামে পাকিস্তানি গোলাগুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জন সদস্য| পাকিস্তানি হামলায় ভেঙে তছনছ হয়ে গিয়েছে ঘরবাড়ি| মৃতদের নাম হল, রুবিনা কৌসর, তাঁর ন’বছরের ছেলে ফৈজান এবং পাঁচ বছরের মেয়ে শবনম| এছাড়াও পাকিস্তানি হামলায় আহত হয়েছেন রুবিনা কৌসরের স্বামী মহম্মদ আসলাম| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top