News Flash

  • Home
  • Uncategorized
  • দমকা হাওয়া ও সাথে বৃষ্টি নাজেহাল জনজীবন
Image

দমকা হাওয়া ও সাথে বৃষ্টি নাজেহাল জনজীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বসন্তেই ভারি বৃষ্টিপাত আভাষ দিচ্ছে এবছর বর্ষণে ভোগান্তি হতে পারে৷ কারণ, বৃহস্পতিবার সকাল ৮৩০ মিনিট থেকে বিকেল ৫৩০ মিনিট পর্যন্ত ২৪৭ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ এরই সাথে দুপুরে দমকা হাওয়ায় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন বিপর্যস্ত হয়েছে৷


বুধবার সন্ধ্যা থেকেই টানা বর্ষণ শুরু হয়৷ বৃহস্পতিবার সকালের দিকে রৌদ উঁকি দিলেও দুপুরে আকাশ ভারি হয়ে উঠে৷ কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে যায়৷ মুহুর্তের মধ্যেই অঝোরে বৃষ্টি নামে৷ এছাড়াও, সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে৷ কিন্তু, দুপুরে কয়েক মিনিটের দমকা হাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতি হয়েছে৷ তেলিয়ামুড়া মহকুমায় কৃষ্ণপুর, করইলং, মোহরছড়া সহ তেলিয়ামুড়া শহরে বিভিন্ন প্রান্তে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিশেষ করে এদিনের বৃষ্টিতে সবজির ফলনে মারাত্মক ক্ষতি হয়েছে৷ আবহাওয়া দপ্তরজানিয়েছে, আগামী কাল থেকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ তবে, আজ সকাল ৮৩০ মিনিট থেকে বিকেল ৫৩০ মিনিট পর্যন্ত ২৪৭ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top