News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরের সীমান্তবর্তী এক বাড়িতে সন্দেহভাজন ১৯ জন রোহিঙ্গা আটক
Image

বক্সনগরের সীমান্তবর্তী এক বাড়িতে সন্দেহভাজন ১৯ জন রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ ফের সীমান্তবর্তী এক বাড়ি থেকে ১৯ জন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ৷ জানা গেছে, সোমবার রাতে বক্সনগরের রহিমপুর এলাকার সীমান্তে ৬৮ নম্বর গেট সংলগ্ণ এক বাড়িতে অবস্থানরত ১৯ জন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করেছে কলমচৌরা থানার পুলিশ৷ তবে পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে স্পিক-টু নট স্থিতি অবলম্বন করছে৷ কেন পুলিশ সংবেদনশীল এই বিষয়ে মুখ খুলতে চাইছে না তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ণ উঠতে শুরু করেছে৷


ঘটনার বিবরণে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে বক্সনগরের রহিমপুর এলাকার সীমান্তে ৬৮ নম্বর গেট সংলগ্ণ এলাকার বাসিন্দা লতিফ মিয়াঁর বাড়িতে সন্দেহভাজন ১৯ জন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে কলমচৌড়া থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে৷ তবে আটক রোহিঙ্গাদের মধ্যে কতজন মহিলা, শিশু বা পুরুষ রয়েছেন তার বিস্তৃত তথ্য পাওয়া যায়নি৷ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলছেন সংশ্লিষ্টরা৷


এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২২ জানুয়ারি ত্রিপুরার সিপাহিজলা জেলার আমরতলি থানাধীন রায়মুড়া এলাকায় পুরুষ, মহিলা, শিশু-সহ মোট ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল৷ এর আগের দিন ২১ জানুয়ারি আন্তঃরাজ্য সীমান্ত টপকে অসম প্রবেশ করে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ে ৩০ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী৷ এদের মধ্যে আটজন শিশু, ১২ জন পুরুষ এবং দশ জন মহিলা ছিলেন৷ এর আগে ১৭ ফেব্রুয়ারি লামডিং জংশনে তিন মায়নামারের নাগরিককে আটক করে রেল পুলিশ৷ তাদের হেফাজত থেকে আরবি ভাষায় লেখা ১৩টি নথিপত্র-সহ কয়েকটি ব্যানার বাজেয়াপ্ত করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top