News Flash

  • Home
  • Uncategorized
  • আদিবাসী, দলীত ও পশ্চাদপদ শ্রেণীর স্বার্থে মোদি সরকারের বিরুদ্ধে তোপ জীতেন্দ্র চৌধুরীর
Image

আদিবাসী, দলীত ও পশ্চাদপদ শ্রেণীর স্বার্থে মোদি সরকারের বিরুদ্ধে তোপ জীতেন্দ্র চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ কেন্দ্রের মোদি সরকার আদিবাসী, দলিত ও পশ্চাদপদ শ্রেণীদের স্বার্থের পরিপন্থি বলে অভিযোগ করল বামপন্থী সংগঠনগুলি৷ শনিবার গণমুক্তি পরিষদ, সর্বভারতীয় কৃষক সভার ত্রিপুরা রাজ্য শাখা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন নেতৃবৃন্দ যৌথভাবে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে৷ গণমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জীতেন্দ্র চৌধুরী একের পর এক তথ্য তুলে ধরে এদিন স্পষ্টতই বুঝিয়ে দিলেন দেশের সরকারের দৃষ্টিভঙ্গী কি৷ এদিন কেন্দ্রীয় সরকারকে জুমলা বললেন আবারও৷


গণমুক্তি পরিষদ তথা জিএমপি সভাপতি জীতেন্দ্র চৌধুরী বলেছেন, শত শত বছর ধরে যারা রাজ্যে জুমচাষে অভ্যস্থ ছিল তাদেরকে একসময় ভিটেমাটি ছাড়া করে দিয়ে ষাটের দশকের মাঝামাঝি সময়ে বিতাড়িত করা হয়েছিল৷ স্বাধীন দেশের বর্তমান সরকার গত কুড়ি ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশনের রায় দিতে গিয়ে যা বলেছে, তাতে দীর্ঘ এই সময় বাদেই এটি স্বীকার করা হয়েছে বলে মনে করেন তিনি৷ তিনি জানান, রিজার্ভ ফরেস্টের কথা বলে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, তাদের পক্ষ থেকে ৪২ লক্ষ ১৯ হাজার অভিযোগ জমা পড়েছিল৷ কেউ কেউ বিভিন্ন অজুহাতে এই আবেদনও করতে পারেননি৷ শনিবার অব্দি এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে ১৮ লক্ষ ৮৯ হাজার দরখাস্ত গ্রাহ্য করা হয়েছে৷ রাজ্যের ক্ষেত্রেও বিভিন্ন কারণে নথিপত্র, প্রমাণাদির অভাবে আবেদন পর্যন্ত করা যায়নি৷
এদিন, সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই অবস্থায় সর্বোচ্চ আদালতের রায়দানের পিছনে যথেষ্টই উদাসীনতা রয়েছে সরকারের৷ সরকারের পরোক্ষ মদতেই সর্বোচ্চ আদালতের রায়ে এখন যাদের আবেদন গ্রাহ্য হয়নি তাদেরকে স্ব স্ব স্থান থেকে বিতাড়িত করার কথা বলা হয়েছে৷ বিষয়টি এড়াজ্যের ক্ষেত্রেও প্রভাব পড়বে বলে তিনি মনে করেন৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে এদিন সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, তিন তালাক বিল নিয়ে একবার বাতিল করেও ফের অর্ডিন্যান্স জারি করা হয়েছে৷
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি ইস্যুতে গণমুক্তি পরিষদের সভাপতি তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ একের পর এক প্রতিশ্রুতি দিয়ে কোথায় রক্ষা হচ্ছে সেই প্রতিশ্রুতি, প্রশ্ণ তুলেন জীতেন্দ্র চৌধুরী৷ বাজেট নিয়ে তিনি বলেন, এসসি ও এসটিদের জন্য পৃথক ভাবে বরাদ্দের কথা থাকলেও তা করা হয়নি৷ সম্প্রতি যে বাজেট পেশ করা হয়েছে তাতেও এই বিষয়টি লক্ষ করা গিয়েছে বলে তিনি জানান৷ তিনি বলেন, এসসিদের জন্য ১৫ শতাংশ বরাদ্দের কথা থাকলেও তা করা হয়নি৷ মোট ২৭ কোটি ৮৪ হাজার টাকার বাজেটে এসসিদের জন্য ১ লক্ষ ৩৯ হাজার ৬৬০ কোটি টাকার বাজেট থাকার কথা থাকলেও ধরা হয়েছে মাত্র ৭৬ হাজার ৮০১ কোটি টাকা৷ এসসিদের ক্ষেত্রেও তাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন৷ এক্ষেত্রে ৭৫৯৮৭ কোটি টাকার বাজেটের কথা থাকলেও ২৬৯০১ কোটি টাকা কমিয়ে বরাদ্দ ধরা হয়েছে ৫০০৮৬ কোটি টাকা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top