News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নয়, বরং হারিয়ে পুলওয়ামার ‘বদলা’, মত সচিনের
Image

বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নয়, বরং হারিয়ে পুলওয়ামার ‘বদলা’, মত সচিনের

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নয়, বরং পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামার ‘বদলা’ নেওয়ার পক্ষে মত জানালেন ‘ক্রিকেটঈশ্বর’ সচিন তেন্ডুলকর৷ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে তিনি সহমত বলেও জানান৷


পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন অনেকেই৷ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং৷ পাকিস্তানের বিরুদ্ধে না খেলেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মনে করেন ভাজ্জি৷ একই মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও৷কিন্তু টিম ইন্ডিয়ায় তাঁর দুই প্রাক্তন সতীর্থ সৌরভ-ভাজ্জির সঙ্গে এ ব্যাপারে একমত নন সচিন৷ বরং উলটো পথে গিয়ে বিশ্বকাপে বরাবরের মত পাকিস্তানকে হারানোর পক্ষে লিটল মাস্টার৷ বিশ্বকাপ ভারতের পাক ম্যাচ বয়কট সম্পর্কে শুক্রবার টুইটারে সচিন লেখেন, ‘বিশ্বকাপে ভারত বরাবর পাকিস্তানকে হারিয়ে এসেছে৷ আবারও সময় এসেছে হারানোর৷ ব্যক্তিগতভাবে পাকিস্তানকে দু’ পয়েন্ট দিয়ে টুর্নামেন্টে এগিয়ে দিতে আমি ঘৃণা করি৷ তবে ভারত সবার আগে৷ এ ব্যাপারে দেশ যা সিদ্ধান্ত নেবে তার প্রতি হার্দিক সমর্থন থাকবে৷’


অর্থাৎ বিশ্বকাপ ভারত-পাক ম্যাচ নিয়ে সুনীল গাভাস্করের কথার প্রতিধ্বনি শোনা গেল সচিনের গলায়৷ বিশ্বকাপে ভারতের পাক ম্যাচ বয়কট নিয়ে গাভাস্কর বৃহস্পতিবার জানিয়েছিলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানকে ম্যাচ ছেড়ে দিয়ে ওরা জিতে যাবে৷ কিন্তু বিশ্বকাপে ভারত বরাবর পাকিস্তানকে হারিয়েছে৷ সুতরাং এবারও হারিয়ে দু’ পয়েন্ট নেওয়া উচিত৷’ পাক ম্যাচ জিতে পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো উচিত বলে মন করেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷আসন্ন বিশ্বকাপে ভারত-পাক মহারণ হওয়ার কথা ১৬ জুন ম্যাঞ্চেস্টারে৷ ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান লড়াই বিশ্বকাপের ইউএসপি৷ কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গি সংঘঠন জইশ-ই মহম্মদের পুলওয়ামা হামলার পর বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সংশয়ে৷ কারণ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি উঠেছে সারা দেশে৷ সুত্রের খবর, সরকারের তরফে বোর্ডের উপর বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু বিশ্বকাপে ম্যাচ বয়কট করলে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হতে পারে, এ কথা মাথায় রেথে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পথে হাঁটতে চাইছে না বিসিসিআই৷ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top