News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে শুরু বিধানসভায় বাজেট অধিবেশন, উচ্চ শিক্ষার মানোন্নয়নে পরিষদ গঠনে বিল আনবে রাজ্য সরকার
Image

আজ থেকে শুরু বিধানসভায় বাজেট অধিবেশন, উচ্চ শিক্ষার মানোন্নয়নে পরিষদ গঠনে বিল আনবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন৷ প্রথা অনুযায়ী, ইংরেজি বছরের প্রথম অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে৷ সেই মোতাবেক আগামীকাল বিধানসভা অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি ভাষণ দেবেন৷ এদিকে, আগামী সোমবার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ তাছাড়া, এই অধিবেশনে রাজ্য সরকার উচ্চ শিক্ষা পরিষদ গঠনে বিল আনবে৷ উচ্চ শিক্ষার মানোন্নয়নে এই বিল খুব জরুরি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশে ইতিমধ্যে ২৩টি রাজ্য নিজস্ব আইনে উচ্চশিক্ষা পরিষদ গঠন করেছে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় নির্দেশ অনুসারে রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযানের অন্তগর্ত অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সমস্ত রাজ্যকে উচ্চ শিক্ষা পরিষদ গঠন বাধ্যতামূলক করা হয়েছে৷ কিন্তু, এ রাজ্যে উচ্চ শিক্ষা পরিষদ গঠন করা হলেও তা আইনে পরিণত করা হয়নি৷ পূর্বতন সরকার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে উচ্চশিক্ষা পরিষদ গঠন করেছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর গত ৫ জানুয়ারি উচ্চশিক্ষা পরিষদ নিয়ে অর্ডিনান্স জারি করা হয়েছে৷ তিনি জানান, রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযানের নির্দেশিকা মেনে উচ্চ শিক্ষা পরিষদ গঠনে বিল আনা হবে৷ এই পরিষদে বিশিষ্ট শিক্ষাবিদদের পদাধিকার হিসেবে দায়িত্ব দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এই বিল পাশ হওয়ার পর উচ্চশিক্ষা পরিষদ আইনে রূপান্তরিত হলে রাজ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি পাবে৷ ভবিষ্যতে কারিগারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে আলাদা ডিরেক্টরেট করারও প্রয়োজনীয়তা দেখা দেবে৷ শিক্ষামন্ত্রী দাবি করেন, এই বিলে উচ্চ শিক্ষা পরিষদকে স্বশাসিত সংস্থার মতই ক্ষমতা দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top