News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা জঙ্গি হামলার তদন্তভার নিল এনআইএ
Image

পুলওয়ামা জঙ্গি হামলার তদন্তভার নিল এনআইএ

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামা জঙ্গি হামলার তদন্ত ভার বুধবার গ্রহণ করল এনআইএ। ইতিমধ্যেই এনআইএ পুনরায় মামলা দায়ের করেছে। পাশাপাশি বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে এনআইএ।এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াই সি মোদী অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ঘুরে দেখেছেন। স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ-এর আধিকারিকদের বক্তব্যও শুনেছেন তিনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে এনআইএ। প্রায় বারো জন প্রত্যক্ষদর্শী সঙ্গে কথাও বলেছে তদন্তকারী আধিকারিকেরা।প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জঙ্গিরা কি করে এই হামলার পরিকল্পনা ও রূপায়ণ করেছিল সেটাই তদন্ত করবে এনআইএ।সেনা, বরিষ্ট পুলিশকর্তা এবং ইনটেলিজেন্সের কাছে পুলওয়ামা হামলায় সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করেছে এনআইএ।


প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। এই হামলায় ৪২-এর বেশি জওয়ান শহিদ হয়েছিল। ওই কনভয়ের মধ্যে ৭৮টি ট্রাক এবং ২৫০০ সিআরপিএফ জওয়ান ছিল। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এই হামলা চালায় জঙ্গিরা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top