News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তের
Image

বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি ও কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে আরও দামি হল পেট্রোল-ডিজেল| বিগত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। সেই ট্রেন্ড অব্যাহত থাকল মঙ্গলবারও। সোমবারের পর মঙ্গলবার ফের দামি হল পেট্রোল-ডিজেল। কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, মঙ্গলবার ১০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও|

১০ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৭৩.১১ টাকা এবং ৬ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৬৭.৯৫ টাকা| শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭১.০০ টাকা প্রতি লিটার (০.০৯ পয়সা বৃদ্ধি) এবং ৬৬.১৭ টাকা প্রতি লিটার (০.০৬ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৭১.০০ টাকা প্রতি লিটার এবং ৬৯.৩০ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় আবারও মাথায় মধ্যবিত্তের| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top