News Flash

  • Home
  • Uncategorized
  • বুনিয়াদী স্তরে শিক্ষক নিয়োগ ও টেট পরীক্ষার বিজ্ঞপ্তি ফেব্রুয়ারীতেই
Image

বুনিয়াদী স্তরে শিক্ষক নিয়োগ ও টেট পরীক্ষার বিজ্ঞপ্তি ফেব্রুয়ারীতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ বেকারদের জন্য সুখবর রয়েছে ফেব্রুয়ারী মাসে৷ এ মাসেই শিক্ষক নিয়োগ এবং টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে৷ সূত্র অনুসারে এমনটাই জানা গিয়েছে৷ সূত্রের খবর, শিক্ষা দপ্তরে বুনিয়াদীস্তরে বারোশ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসেই জারি হবে৷ তাছাড়া, টেট পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি হবে এমাসেই৷ ফলে, বিএড এবং ডিএলএড ছাড় দেওয়ায় বিরাট সংখ্যক বেকার শিক্ষক পদে চাকুরীর জন্য টেট পরীক্ষা দিতে পারবেন৷

সূত্রের দাবি, বুনিয়াদিস্তরে শূণ্যপদের সংখ্যা বার শতাধিক৷  সর্বশেষ টেট-১ এবং টেট-২ পরীক্ষায় উত্তীর্ণদের সকলকে নিয়োগ করা হলেও পাঁচ শতাধিক শূণ্যপদ পূরণ সম্ভব হবে না৷ তবে, বুনিয়াদিস্তরে সমস্ত শূণ্যপদ পূরণে অর্থ দপ্তরের অনুমোদন মিলেছে৷ ফলে, এখন শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে৷

প্রসঙ্গত, বিজ্ঞপ্তি জারি হওয়ার পর টেট উত্তীর্ণরা শিক্ষক পদে চাকুরীর জন্য আবেদন জানাবেন৷ সূত্রের দাবি, চলতি মাসেই তাঁদের হাতে অফার পৌছে দেওয়া সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে শিক্ষা দপ্তর৷

এদিকে, কেন্দ্রীয় সরকার বিএড এবং ডিএলএড ছাড় দেওয়ার পর টেট পরীক্ষার আয়োজন করছে রাজ্য সরকার৷ সে মোতাবেক শিক্ষা দপ্তর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারিরও প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে৷ আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে এক মাস সময়ের ব্যবধানে দুই অথবা চার দফায় টেট পরীক্ষা নেওয়া হবে৷ ওই পরীক্ষার জন্য চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি হবে৷ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর চাকুরীপ্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে হবে৷ দপ্তর নিশ্চিত, বিরাট সংখ্যায় আবেদন জমা পড়বে৷ তাই, কয়েক দফায় পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর৷ অনুমান করা হচ্ছে, অন্তত দুই থেকে আড়াই লক্ষাধিক আবেদন জমা পড়বে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top