News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে বৃষ্টিতে কৃষির ক্ষতি, বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবাও
Image

পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে বৃষ্টিতে কৃষির ক্ষতি, বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ আজ রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার৷ মাঝে মাঝে রোদ ও বৃষ্টির খেলা চলছিল৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার ছিল৷ এ জন্যই আজ সকাল থেকে রাজ্যে হাল্কা বৃষ্টপাতও হয়েছে৷ সঙ্গে ছিল কনকনে হাওয়া৷ তবে আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না৷ পারদ নামার সে রকম কোনও সম্ভাবনাও নেই, জানিয়েছে আবহাওয়া দফতর৷
এদিকে, বৃষ্টির দরুণ ফসলেরও কিছু কিছু ক্ষতি হয়েছে৷ রবি ফসল এখনও ক্ষেতে রয়ে গিয়েছে৷ ফুল কফি, আলু, গাজর, টমেটো ইত্যাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাষীরা৷


অন্যদিকে, শনিবার গভীর রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে, শনিবার রাতে বৃষ্টির আভাস পেয়ে নিগমের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছিল৷ কয়েকটি জায়গায় ট্রান্সফরমারে সমস্যার সৃষ্টি হয়েছিল৷ যোগেন্দ্রনগর, আড়ালিয়া, প্রতাপগড়, সহ সংশ্লিষ্ট এলাকায় এদিন বিদ্যুৎ পরিষেবা দিনভর স্তব্ধ হয়ে পড়েছিল৷ তাতে পানীয় জল সরবরাহ ব্যবস্থা্য প্রভাবিত হয়েছে৷ যদিও বিকালের দিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top