News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা , পাকিস্তানের পতাকা পুড়িয়ে কয়েকশো যুবকের আক্রোশ আমবাসায়
Image

পুলওয়ামা , পাকিস্তানের পতাকা পুড়িয়ে কয়েকশো যুবকের আক্রোশ আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে৷ পাকিস্তান ও তার মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে প্রবল আক্রোশে উত্তেজিত হয়ে পড়েছে দেশের যুব সমাজ তথা সাধারণ জনতা৷ এই আক্রোশের ঝলক দেখা গেছে ত্রিপুরাও৷ গত বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ের উপর বিস্ফোরণ ঘটানোয় সিআরপিএফ-এর ৪৪ জন জওয়ান শহিদ হয়েছেন৷ এ ঘটনার পর রাজ্যের সকল শ্রেণির মানুষ, বিশেষ করে যুব সমাজেও ক্ষোভের উদগীরণ হয়েছে৷

এঁদের মধ্যে ভারতীয় জনতা যুবমোর্চাও রয়েছে৷ আজ যুবমোর্চার উদ্যোগে আমবাসায় কয়েকশো যুবক পাকিস্তানের পতাকা এবং সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকা পুড়িয়ে তাঁদের আক্রোশ প্রকাশ করেছেন৷ তাছাড়া কয়েকশো যুবক মিলে পাকিস্তান বিরোধী স্লোগানও দিয়েছেন৷ তাঁদের দাবি, সেনা জওয়ানদের রক্তের বদলা চাই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top