News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে অটোয় ধাক্কা ডাম্পারের, দু’জন মহিলা-সহ মৃত্যু ছ’জনের
Image

মধ্যপ্রদেশে অটোয় ধাক্কা ডাম্পারের, দু’জন মহিলা-সহ মৃত্যু ছ’জনের

মধ্যপ্রদেশে গোয়ালিওর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা| মধ্যপ্রদশের অশোকনগর জেলায়, অশোকনগর-মুঙ্গৌলি রুটে যাত্রীবোঝাই অটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ডাম্পার| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন মহিলা-সহ ৬ জন| দুর্ঘটনার তীব্রতা এতটাই জোরালো ছিল যে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের| পরে আরও একজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন| মৃত ৬ জনের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার গভীর রাতে অশোকনগর জেলার ভাদৌন থানা এলাকায় অশোকনগর-মুঙ্গৌলি রুটে যাত্রীবোঝাই অটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডাম্পার| জোরালো সংঘর্ষের জেরে রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে যায় অটোটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে|পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে ঘাতক ডাম্পারের চালক| দুর্ঘটনায় নিহতদের নাম হল, রাজকুমার (১৫), শিলা (৩০), বনি (৪০), কৈলাশ (২০). বান্টি (২২) এবং বোরলাল (৩০)| পুলিশ সূত্রের খবর, হতাহতরা একটি মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন, তখনই অটোটিতে ধাক্কা মারে ডাম্পারটি| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top