News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার ৭০০ কেজি গাঁজা, গ্রেপ্তার এক
Image

উদ্ধার ৭০০ কেজি গাঁজা, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে৷ ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান৷ অভিযানে যথেষ্ট সাফল্যও পাচ্ছে রাজ্য পুলিশ৷


জানা গেছে, রবিবার পানিসাগরের চামটিলা এলাকায় একটি গাড়ি থেকে ৭০০ কেজির মতো গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ এদিন আগে থেকেই পানিসাগরের চামটিলায় ওত পেতে বসেছিল৷ গাড়িটি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাঁজা বোঝাই গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করে পুলিশ৷ তল্লাশি অভিযানে গাড়ি থেকে প্রায় ৭০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ জানা গেছে, গাঁজার সাথে এক নেশা কারবারিকেও আটক করা হয়েছে৷

ধৃত নেশা কারবারির নাম হল অজয় কুমার৷ তার বাড়ি উত্তর প্রদেশে৷ জানা গেছে, ধৃত নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে৷ এদিকে জেরার মুখে ধৃত নেশা কারবারি অজয় কুমার জানিয়েছে সে বহিঃরাজ্যে পাচারের জন্য গাঁজাগুলি নিয়ে যাচ্ছিল৷
পুলিশ জানিয়েছে, ধৃত অজয় কুমার দীর্ঘদিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত আছে৷ তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top