News Flash

  • Home
  • Uncategorized
  • দেশকে গতিশালী করতে হলে দেশের মহিলাদের সশক্তিকরণ করতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

দেশকে গতিশালী করতে হলে দেশের মহিলাদের সশক্তিকরণ করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ আমাদের দেশ ভারতবর্ষ একটি মাতৃতান্ত্রিক দেশ৷ দেশকে শক্তিশালী করতে হলে দেশের মহিলাদের সশক্তিকরণ করতে হবে৷ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশের শাসনভার গ্রহণ করে এখন পর্যন্ত যতগুলি যোজনা চালু করেছেন তাতে মহিলাদেরই সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে৷ আজ আগরতলা টাউন হলে আগরতলা পুর নিগমের উদ্যোগে এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের সহযোগিতায় শহরী সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সমাজের অন্তিম ব্যক্তির নিকট সরকারকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে গেছেন৷ তারই অঙ্গ হিসাবে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন প্রকল্পটি চালু করেছেন৷

মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র সরকার গঠিত হওয়ার পর অনেকগুলি যোজনা চালু হয়েছে৷ এরমধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা, প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা, আয়ুমান ভারত যোজনা, স্টার্ট আপ ইণ্ডিয়া, স্ট্যাণ্ড আপ ইণ্ডিয়া, বেটি বাঁচাও-বেটি পড়াও যোজনা প্রভ’তি৷ এই যোজনাগুলির অধিকাংশই মহিলাদের প্রাধান্য দিয়ে চালু করা হয়েছে৷ যোজনাগুলির মাধ্যমে মহিলাদের মধ্যে আত্মনির্ভরশীলতার মানসিকতাও তৈরী হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার মাধ্যমে আমাদের রাজ্যে ৪ লক্ষ গ্যাস কানেকশান দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ২লক্ষের উপর গ্যাস কানেকশান প্রদান করা হয়েছে৷ চলতি অর্থবছরের মার্চ মাসের মধ্যেই বাকী লক্ষ্যমাত্রা পূরণ করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগরতলা পুর নিগম এলাকায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের আয়তনের তুলনায় স্ব-সহায়ক দলের সংখ্যা অন্যান্য রাজ্যগুলির চেয়ে বেশী৷ এই সকল স্ব-সহায়ক দলের সদস্যরা যেসব জিনিস তৈরী করছে সেগুলিকে বাজারজাত করার ব্যবস্থাও করতে হবে৷ সহায়ক দলের উৎপাদিত বিভিন্ন জিনিস বিক্রির জন্য অনলাইনে গর্ভমেন্ট ই-মার্কের্টিং (জেম)-এর সুযোগ নেওয়ার জন্যও আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ কারণ এটি একটি নির্ভরযোগ্য ব্যবস্থা৷ এই ব্যবস্থায় কোন ধরনের মধ্যস্থতাকারী থাকে না৷

রাজ্যের প্রতিটি স্ব-সহায়কদলকে গভর্মেন্ট ই-মার্কেটিং (জেম)-এ রেজিষ্ট্রেশন করার জন্য অনুষ্ঠানে উপস্থিত নগরউন্নয়ন দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী স্ব-সহায়ক দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আধুনিক ব্যবস্থায় যুক্ত হবার পাশাপাশি কাজে পারদর্শিতা আনতে হবে৷ পাশাপাশি ইতিবাচক ও পেশাদারি মনোভাব তৈরী করতে হবে৷ এতে নিজের পাশাপাশি দেশ, রাজ্য এবং সমাজেরও লাভ হবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে মিলে যে সকল কাজ করছে তার মাধ্যমে যাতে দেশ ও রাজ্যের শহর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে৷ শহর এলাকায় বসবাসকারী যে সকল অসংগঠিত শ্রমিক রয়েছেন তাদের কিভাবে উন্নত করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন৷ স্কীল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার উপরও গুরুত্ব দিতে হবে৷ তবেই ন্যাশনাল লাইভলিহুডের কার্য্যাবলীর সফলতা আসবে৷

অনুষ্ঠানে সভাপতির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, স্ব-সহায়ক দলের সদস্যদের মধ্যে যোগ্যতা থাকা সত্বেও এখন পর্যন্ত যারা প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পের সুুবিধা পাননি তাদের চিহ্ণিত করে সেই সুুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন৷ আমারা চাইছি রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যেতে৷ সবুজ ও উন্নত শহর গড়ার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন৷

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কমিশনার ড শৈলেশ কুমার যাদব এবং নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ড মিলিন্দ রামটেকে৷ শহরী উৎসবের অঙ্গ হিসেবে প্রাথমিক পর্যায়ে স্ব-সহায়ক দলের মহিলাদের মধ্যে সার্ভে করে যে সকল দূর্বল ও পিছিয়ে পড়া মহিলাদের চিহ্ণিত করা হয়েছে এমন ৩২ জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, ২০ জনকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয়, ৪ জনকে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনায় গ্যাস চুল্লী, ৪টি স্ব-সহায়ক দলকে ১০ হাজার টাকা করে রিভলভিং ফাণ্ড প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এছাড়াও ৩২ জনকে স্ব-নির্ভরতার জন্য ঋণ প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের ৪টি জোন থেকে ১ জন করে এই সুুবিধাগুলি সুুবিধাভোগীদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

শহরী উৎসব উপলক্ষে আগরতলা টাউন হল প্রাঙ্গণে স্ব-সহায়ক দলের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা সেগুলি পরিদর্শন করেন৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী এবং পুর পরিষদ ফুলন ভট্টাচার্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top