News Flash

  • Home
  • Uncategorized
  • স্টেইন ঝড়ে বেসামাল শ্রীলঙ্কা, চালকের আসনে প্রোটিয়ারা
Image

স্টেইন ঝড়ে বেসামাল শ্রীলঙ্কা, চালকের আসনে প্রোটিয়ারা

ডারবান, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : স্টেইন ঝড়ে বেসামাল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ব্যর্থ হলেন প্রথম ইনিংসে দলকে লিড এনে দিতে। ডারবানে প্রথম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেল দ্বীপ রাষ্ট্রের ইনিংস। আর বোলারদের দাপটে কিংসমেডে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে চলে এল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেট খুঁইয়ে ১২৬ রান করে। শ্রীলঙ্কার থেকে তারা এগিয়ে ১৭০ রানে।২৩৫ রানে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রেখে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই দ্বিতীয়দিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা।

কিন্তু থিরিমানেকে ফিরিয়ে প্রথমদিন শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাতটা হেনেছিলেন স্পিডস্টার ডেল স্টেইন। দ্বিতীয়দিন সকালে স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ হওয়ার পরই প্যাভিলিয়নের রাস্তা ধরেন ওশাদা ফার্নান্দো। ১৯ রানে স্টেইনের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। পরের ওভারেই ফিলান্ডারের শিকার হন অধিনায়ক করুণারত্নে। ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারী দল। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ডি সিলভা-লাকমলের ৪৩ রানের জুটি কিছুটা আশার সঞ্চার করে।২৩ রানে ডি-সিলভা যখন ফেরেন শ্রীলঙ্কার রান তখন ১৩৩। এরপর শেষ চার উইকেটে ৫৮ রান তুলে শেষ হয় সফরকারী দলের ইনিংস। স্টেইন ৪৮ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি দু’টি করে উইকেট নেন বাকি দুই পেসার ফিলান্ডার ও রাবাদা। মূলত প্রোটিয়া পেসারদের দাপটেই প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। একটি উইকেট নেন ডুয়ান ওলিভিয়ের।


৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। তবে বাঁ-হাতি স্পিনার লসিথ আম্বুলদেনিয়ার ভেল্কিতে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি খানিকটা ধাক্কা খায়। দলীয় ৩৬ রানে ও ব্যক্তিগত ২৮ রানে মারক্রামের উইকেট হারায় তারা। এরপর ১৬ রানে হাসিম আমলাকে সাজঘরে ফেরান ফার্নান্দো। মাত্র ৩ রানে আম্বুলদেনিয়ার শিকার হন বাভুমা। ক্রিজে থিতু হয়ে যাওয়া ওপেনার এলগারকেও ৩৫ রানে ফেরান তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top