News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফের আগুন-আতঙ্ক, সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড কাগজের কার্ড তৈরির ফ্যাক্টরিতে
Image

দিল্লিতে ফের আগুন-আতঙ্ক, সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড কাগজের কার্ড তৈরির ফ্যাক্টরিতে

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): বিগত তিন দিনে এই নিয়ে তৃতীয়বার। ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে। এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির নারাইনা এলাকায় অবস্থিত একটি কাগজের কার্ড তৈরির ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। পরে দমকলের আরও ৮টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ২০টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দিল্লির নারাইনা এলাকায় অবস্থিত একটি কাগজের কার্ড তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। পরে দমকলের আরও ৮টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ২০টি ইঞ্জিনের প্রচেষ্টায় আপাতত আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে। কি কারণে আগুনের সূত্রপাত, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রসঙ্গত, বিগত তিন দিনে এই নিয়ে তৃতীয়বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। এর আগে সেন্ট্রাল দিল্লির করোল বাগ অঞ্চলে অবস্থিত অর্পিত প্যালেস হোটেলে বিধ্বংসী আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে অকালেই মৃত্যু হয়েছে শিশু-সহ মোট ১৭ জনের। আহতের সংখ্যা প্রায় ৩৫। অর্পিত প্যালেস হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে দিল্লির পশ্চিম পুরী এলাকায় অবস্থিত বস্তিতে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় শতাধিক ঝুপড়ি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top