News Flash

  • Home
  • Uncategorized
  • অপপ্রচার নিয়ে নিশ্চিন্তে থাকতে রাজ্যবাসীকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী
Image

অপপ্রচার নিয়ে নিশ্চিন্তে থাকতে রাজ্যবাসীকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ অপপ্রচার নিয়ে বিভ্রান্ত না হয়ে রাজ্যবাসীকে নিশ্চিন্তে থাকতে অভয় দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রাজ্য ও রাজ্যবাসীর দায়িত্ব নিয়েছি৷ ফলে, কারোর কোন ক্ষতি হতে দেব না৷ সাথে যোগ করেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও রাজ্যবাসীর ভয় পাওয়ার কোন কারণ নেই৷ পূর্বোত্তরের রাজ্যগুলির অমতে কেন্দ্রীয় সরকার কোন সিদ্ধান্ত নেবে না৷


অপপ্রচার রাজ্য সরকারের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট৷ তবে, এর মোকাবিলা করতে রাজ্য সরকার সর্বোতভাবে প্রস্তুত, সেকথাও দৃঢ়তার সাথে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
তিনি এদিন রাজ্যের কৃষ্টি-সংসৃকতি ও সম্প্রীতি যে কোন মূল্যে রক্ষা করতে সরকার দায়বদ্ধ বলে দৃঢ়তার সাথে সরকারের দৃষ্টিভঙ্গীর কথা ব্যক্ত করেন৷ বুধবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এই দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরেন৷ তাঁর কথায়, যে শপথ নিয়ে রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে কোন মূল্যে নিষ্ঠার সঙ্গে সেই অঙ্গীকারকে রক্ষা করা হবে৷ তাঁর বক্তব্য, কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস নেওয়া হচ্ছে৷ তাতে বিভ্রান্ত না হতে তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান৷


মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৪ সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিকাঠামো, শিক্ষা, সংসৃকতি ইত্যাদি সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এবার অন্তর্বর্তী বাজেটেও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ২১ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষী হিসাবে অর্থাৎ ধনবান রাজ্যে উন্নীত করতে চাইছেন৷ এই অঞ্চলের রাজ্যগুলির কৃষ্টি সংসৃকতি, ভূমি সুুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রী নিষ্ঠাবান বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে নিশ্চিন্ত থাকতে বলেছেন৷ তাঁর দাবি, পূর্বোত্তরের রাজ্যগুলির সাথে আলোচনার মাধ্যমেই কোন সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রধামন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ ফলে, পূর্বোত্তরের রাজ্যগুলির অমতে কেন্দ্রীয় সরকার কোন সিদ্ধান্ত নেবে না বলে এদিন তিনি জোর গলায় দাবি করেন৷


মুখ্যমন্ত্রীর মতে, কারোর প্রতি আমার বিদ্বেষ নেই৷ সকল ত্রিপুরাবাসীই আমার কাছে সমান৷ ত্রিপুরাকে সুুরক্ষিত রাখতে এবং জনজাতি সহ সকল অংশের নাগরিকদের সুুরক্ষা প্রদান করতে তিনি এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ দায়বদ্ধ৷ তিনি আশ্বাস দেন, ত্রিপুরাবাসী রাজ্যের নতুন সরকারের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছে সরকার তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর৷ এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top