News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক দূরাবস্থার জেরে চরম সিদ্ধান্ত, অন্ধ্রপ্রদেশ ভবনের বাইরে বিষ খেয়ে আত্মঘাতী প্রতিবন্ধী ব্যক্তি
Image

আর্থিক দূরাবস্থার জেরে চরম সিদ্ধান্ত, অন্ধ্রপ্রদেশ ভবনের বাইরে বিষ খেয়ে আত্মঘাতী প্রতিবন্ধী ব্যক্তি

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সোমবার সকাল থেকেই দিল্লিতে অন্ধ্রপ্রদেশ ভবনের বাইরে অনশন শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু| অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর অনশন শুরু হওয়ার আগেই বেদনাদায়ক একটি ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশ ভবনের বাইরে| আর্থিক দূরাবস্থার জেরে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বছর ৪০-এর একজন প্রতিবন্ধী ব্যক্তি| রবিবার রাতে অন্ধ্রপ্রদেশ ভবনের বাইরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা একজন ব্যক্তি| উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট| সেই সুইসাইড নোটে স্পষ্টভাবে উল্লেখ, আর্থিক অনটনের কারণেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি|
নিউ দিল্লি-র ডিসিপি মধুর বর্মা জানিয়েছেন, ‘রবিবার রাতে অন্ধ্রপ্রদেশ ভবনের বাইরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বছর ৪০-এর একজন প্রতিবন্ধী ব্যক্তি| ওই ব্যক্তির বাড়ি অন্ধ্রপ্রদেশে|

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট| সুইসাইড নোটে উল্লেখ, আর্থিক দূরাবস্থার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি|’ মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আদৌ আর্থিক অনটন নাকি অন্য কোনও কারণে তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top