News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক, যুব ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মুকুবের দাবীতে রাজভবন অভিযান করবে কংগ্রেস
Image

কৃষক, যুব ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মুকুবের দাবীতে রাজভবন অভিযান করবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ কৃষক, যুব সম্প্রদায় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মুকুবের দাবীতে রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস৷ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েছেন, আগামী ২৫ ফেরুয়ারী এই দাবীতে রাজভবন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, সারা রাজ্য থেকে প্রায় ১৫ হাজার কর্মী, সমর্থক অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷


তাঁর কথায়, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মুকুব করেছে৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ক্রমাগত কৃষকদের জন্য লড়াই জারি রেখেছেন৷ কারণ, গোটা কৃষকদের অবস্থা করুণ৷ শুধু কৃষক নয়, যুব সম্প্রদায় এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ দিশেহারা হয়ে পড়েছেন৷ তাঁর বক্তব্য, জিএসটি ক্ষুদ্র ব্যবসায়ীদের কোমড় ভেঙ্গে দিয়েছে৷ তেমনি, বেকারত্ব যুব সম্প্রদায়কে হতাশাগ্রস্থ করে তুলেছে৷ অথচ যুব সম্প্রদায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে স্বরোজগারী হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন৷ রাজ্যেরও অবস্থা মোটেও সুবিধার নয়৷ বীরজিতের কথায়, অর্থনৈতিক দিক দিয়ে এরাজ্য নানা বঞ্চিত৷ বাম আমলে কৃষিতে স্বয়ম্ভর হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা পূরণ হয়নি৷ ফলে, কৃষকদের দৈন্যদশা কাটেনি৷ গোটা দেশের মতোই এরাজ্যেও কৃষকরা অর্থনৈতিক দিক দিয়ে মহা সঙ্কটে রয়েছেন৷
এই সমস্ত কারণে কৃষক, যুব সম্প্রদায় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চাইছে প্রদেশ কংগ্রেস৷ তাই, তাঁদের ঋণ মুকুবের দাবীতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি জানান, আগামী ২৫ ফেব্রুয়ারী এই দাবীতে রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস৷ দিল্লি থেকে দলের শীর্ষ নেতৃত্বরা এই অভিযানে অংশ নিতে আসবেন৷ সাথে যোগ করেন, সারা রাজ্য থেকে দলের কর্মী-সমর্থকরা এই অভিযানে সামিল হবেন৷ ওইদিন রাজভবন অভিযানে যেখানে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকানো হবে, সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ সংঘটিত করা হবে৷


এদিকে, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী রাজস্থানের আজমীরে কংগ্রেস সেবা দলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বীরজিৎবাবু জানিয়েছেন৷ ওই সম্মেলনে নিত্যগোপাল রুদ্র পালের নেতৃত্বে ৬০জনের এক প্রতিনিধি রাজ্য থেকে অংশ নিতে যাবেন৷ তাছাড়া, আগামী ৬ ফেব্রুয়ারী দিল্লিতে সংখ্যালঘু সেলের সম্মেলনেও রাজ্য থেকে প্রতিনিধিরা অংশ নেবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top