News Flash

  • Home
  • Uncategorized
  • দাবি আদায়ের ভিত্তিতে বৃহত্তর আন্দোলনে নামছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি
Image

দাবি আদায়ের ভিত্তিতে বৃহত্তর আন্দোলনে নামছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১ ফেব্রুয়ারি।।দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে উদ্বাস্তুরা। বিশালগড়স্থিত লালটিলার এক বাড়িতে বৈঠক উদ্বাস্তু উন্নয়ন কমিটির। বৈঠক শেষে আজ শুক্রবার উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর জানান, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যব্যাপী আন্দোলনে নামছেন উদ্বাস্তুরা। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন করে আসছেন দাবী আদায়ের লক্ষ্যে। কিন্তু এখন পর্যন্ত তাঁদের দাবি পূরণ হয়নি। তিনি জানান, আশির দশকে বৈরি উৎপাতে তাঁরা বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন।

কিন্তু আজ পর্যন্ত তাঁদের সরকারি কোন সুযোগ সুবিধা দেওয়া হয়নি। উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর আরও জানান, বিগত বাম সরকারের আমলে তাঁরা তাঁদের দাবির কথা জানিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সরকারের কাছেও তাঁরা দাবির কথা জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাঁদের দাবি পূরণের ব্যপারে কোনও প্রকার উদ্যোগ নেয়নি বর্তমান সরকার। তাই শেষ পর্যন্ত তাঁরা রাজ্যজুড়ে তীব্র আন্দোলনের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর জানান, তাঁরা সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই ১৫ দিনের মধ্যে সরকার যদি তাঁদের দাবি পূরণ না করে তা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top