News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরের কাছে লাইনচ্যুত জবলপুর-আজমের এক্সপ্রেস, গুরুতর আহত চালক
Image

জয়পুরের কাছে লাইনচ্যুত জবলপুর-আজমের এক্সপ্রেস, গুরুতর আহত চালক

জয়পুর, ১ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের জয়পুরের কাছে লাইনচ্যুত হয়ে গেল সুপারপাস্ট জবলপুর-আজমের দয়োদয় এক্সপ্রেস| শুক্রবার দুপুর একটা নাগাদ জয়পুর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে, সাঙ্গানের রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় দয়োদয় এক্সপ্রেস| রেললাইন থেকে বেলাইন হয়ে যাওয়ার পর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং সংলগ্ন একটি কামরা উল্টে যায়| এই ঘটনায় আহত হয়েছেন এক্সপ্রেস ট্রেনের চালক| তবে, যাত্রীরা সকলেই সুরক্ষিত|


উত্তর-পশ্চিম রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার দুপুর একটা নাগাদ জয়পুর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে, সাঙ্গানের রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় দয়োদয় এক্সপ্রেস| এই ঘটনায় আহত হয়েছেন এক্সপ্রেস ট্রেনের চালক| সাঙ্গানের পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এল খাতানা জানিয়েছেন, আজমের থেকে জয়পুর জংশন স্টেশন অভিমুখে যাচ্ছিল দয়োদয় এক্সপ্রেস| আচমকাই দুপুর একটা নাগাদ বেলাইন হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি কামরা| এই ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালক| প্রসঙ্গত, দয়োদয় এক্সপ্রেস মধ্যপ্রদেশের জবলপুর এবং রাজস্থানের আজমের-এর মধ্যে চলাচল করে| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top