News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য প্রস্তত সরকার, বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বার্তা প্রধানমন্ত্রীর
Image

সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য প্রস্তত সরকার, বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): আশা করছি জন ভাবনাকে মাথায় রেখেই সমস্ত সাংসদ আলোচনায় অংশ নেবেন| বৃহস্পতিবার সকালে সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, ‘গোটা দেশবাসীর নজর রয়েছে সংসদের দিকে| সংসদের এই অধিবেশনে সমস্ত সদস্যদের অর্থপূর্ণ বিতর্কে যোগদান করা উচিত| সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করতে আমরা আগ্রহী| সব বিষয়ে আলোচনা চাই| সংসদেও সবকা সাথ সবকা বিকাশ নিয়ে চলতে চাই|’ অর্থাত্ এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ৱুঝিয়ে দিলেন, জনভাবনাকে মাথায় রেখেই সমস্ত সাংসদদের আলোচনা বসা উচিত|

প্রধানমন্ত্রীর এই বার্তার ঠিক আগে কংগ্রেসের রাজ্যসভার সমস্ত সাংসদকে তিন লাইনের হুইপ জারি করেছে কংগ্রেস হাইকম্যান্ড| বৃহস্পতিবার এবং শুক্রবার, পরপর দু’দিন সংসদে উপস্থিত থাকার জন্য সমস্ত সাংসদদের হুইপ জারি করা হয়েছে| তাছাড়া সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনও অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে মহাত্মা গান্ধীর মূর্তি পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সাংসদরা| বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালেই সংসদে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং নরেন্দ্র সিং তোমার এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ অন্যান্যরা| ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন| বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয়কক্ষে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি|

অবশেষে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন| সংসদের বাজেট অধিবেশন চলাকালীন ১ ফেব্রুয়ারি (শুক্রবার) পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট ২০১৯-২০২০| সরকারি সূত্রের খবর, ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত| ২০১৯-২০২০ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top