News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি নিয়মিতকরণের দাবিতে ডিআরডব্লিউ, ক্যাজুয়াল, ডিআরবি কর্মীদের বিক্ষোভ
Image

চাকরি নিয়মিতকরণের দাবিতে ডিআরডব্লিউ, ক্যাজুয়াল, ডিআরবি কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷বিগত কয়েক মাস ধরে নিয়মিতকরণের জন্য দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত স্বাস্থ্য দফতরে কর্মরত প্রায় ১,২০০ ডিআরডব্লিউ, ক্যাজুয়াল, ডিআরবি কর্মীদের চাকরি নিয়মিত করা হয়নি। জানা গেছে, একপ্রকার বাধ্য হয়ে নিয়মিতকরণের দাবিতে ডিআরডব্লিউ, ক্যাজুয়েল, ডিআরবি কর্মীরা আইজিএম চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। 

তাঁরা জানিয়েছেন, বিগত ১৫ থেকে ২০ বছর ধরে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। কিন্তু এখনও নিয়মিত হননি। তাঁদের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলেও তাঁরা তাঁদের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু দাবি পূরণ হয়নি। সরকার পরিবর্তনের পরও বর্তমান সরকারের কাছে বহুবার তাঁরা নিয়মিতকরণের দাবি পেশ করে আসছেন। এই সরকারও তাদের দাবি পূরণ করছে না বলে তাঁরা জানিয়েছে। তাই তারা একপ্রকার বাধ্য হয়ে রবিবার আইজিএম হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁরা বলেন, অবিলম্বে যদি তাঁদের চাকরি নিয়মিত করা না হয় তা হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top