News Flash

  • Home
  • Uncategorized
  • গরিবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করবে কংগ্রেস : রাহুল গান্ধী
Image

গরিবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করবে কংগ্রেস : রাহুল গান্ধী

রায়পুর, ২৮ জানুয়ারি (হি.স.) : ক্ষমতায় এলে গরিবদের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা নিশ্চিত করবে কংগ্রেস। সোমবার ছত্তিশগড়ের রায়পুরে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।এদিন রায়পুরের অটল নগরে কিষাণ অবহার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকাকালীন তথ্যের অধিকার আইন, খাদ্য সুরক্ষা, একশো দিনের কাজের মতো একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় এলে গরিবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করবে কংগ্রেস সরকার। বিশ্বের কোনও দেশই এখনও পর্যন্ত গরিবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করার মতো কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ক্ষমতায় এলে ভারতে কংগ্রেসই সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে। নির্দিষ্ট মাত্রায় অর্থ গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে জমা পড়বে।

গরিবদের কল্যাণের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে দেশে আর কেউ গরিব এবং ক্ষুধার্থ থাকবে না। ক্ষমতায় এলে তা বাস্তবায়িত করা হবে।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী দেশটাকে দুই ভাগে ভাঙতে চায়। একটি হবে মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদীদের মতো শিল্পপতিদের দিয়ে গড়া। যেখানে তাদের জল, বিদ্যুৎ, ঋণ তাদের দেওয়া হবে। অন্যদিকে থাকবে সমাজের গরিব, কৃষক, শ্রমিক এবং কর্মহীন মানুষ, যাদের জন্য কিছু থাকবে না। কিন্তু কংগ্রেস তা হতে দেবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top