News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হবে জুনে
Image

আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হবে জুনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ প্রায় শেষের পথে। জানা গেছে, আগামী জুনে আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হবে।উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাস থেকে আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শুরু হয়েছিল। বহিঃরাজ্যের এক সংস্থাকে এই টার্মিনাল ভবনের কাজ শেষ করতে দু বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। জানা গেছে, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এই নির্মাণকাজ দেখভাল করার জন্য জেনারেল ম্যানেজার (জিএম) সোমনাথ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। জিএম সোমনাথ দাস জানিয়েছেন, আগরতলা বিমানবন্দরটি তৈরি করার জন্য ৩৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি জানান, দ্বিতল বিশিষ্ট এই নতুন টার্মিনাল ভবনে এক সাথে ১,২০০ বিমানযাত্রীর বসার ব্যবস্থা আছে। তাছাড়া গাড়ি পার্কিংও করা যাবে। এই ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনে একই ছাদের নীচে পৃথকভাবে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্যও পরিষেবা থাকবে বলে জিএম সোমনাথ দাস জানান।তিনি আরও জানান, আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য টার্মিনাল ভবনে বসার জন্য ২০০টি আসন থাকবে। জানান, দিনরাত দ্রুততার সাথে কাজ চলছে। চলতি ২০১৯ সালের জুনে আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হয়ে যাবে বলে জানান জিএম দাস।এদিকে, অন্য এক বিশেষ সূত্রে জানা গেছে, আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হয়ে গেলে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top