News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামের বেশিরভাগ ঘরেই পৌছোয়নি বিদ্যুৎ পরিষেবা
Image

গ্রামের বেশিরভাগ ঘরেই পৌছোয়নি বিদ্যুৎ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ জানুয়ারি৷৷ কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত উপজাতি একটি গ্রাম হল বেথেল গ্রাম।নানান সমস্যায় জর্জরিত এই গ্রামটিতে মোট ৩৫ টি উপজাতি পরিবারের বসবাস।বহুদিন ধরেই এই গ্রামের বাসিন্দারা নানান সমস্যার মধ্যদিয়ে দিন অতিবাহিত করে আসছেন।গ্রামটিতে যেমন নেই যাতায়াতের পাকা রাস্তা,তেমনি রয়েছে পানীয় জলের সমস্যা,গ্রামের বেশিরভাগ ঘরেই পৌছোয়নি বিদ্যুৎ পরিষেবা। ঐ গ্রামে বসবাসকারী নানান সমস্যায় জর্জরিত এমনই একটি পরিবারের বিভিন্ন সমস্যার চিত্র উঠে এল সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায়।বিগত ৬ বছর ধরে এই গ্রামেই স্ত্রী,কন্যা,পুত্র মিলে চার জনের সংসার চিংড়ি ত্রিপুরার।

জুম চাষ,সময়ে অন্যের বাড়ীতে দিন মজুরের কাজ করে খুব কষ্টেই সংসার প্রতিপালন করছেন চিংড়ি ত্রিপুরা।সরকারের কাছে সাহায্যের দাবি জানালেও দরিদ্র এই পরিবারটির ভাগ্যে জোটেনি কোন ধরনের সরকারী সহায়তা,মেলেনি একটি ঘড় পর্যন্ত,নিজ অর্থে তৈরী ছনবাশের ঘড়েই দিন যাপন করতে হচ্ছে তাদেরকে এমনটাই অভিযোগ করেন উনার স্ত্রী রঙ্গমালা ত্রিপুরা।আশ্চর্যের বিষয় হল দরিদ্র এই পরিবারটির ভাগ্যে এখনো পর্যন্ত মিলেনি একটি রেশন কার্ড পর্যন্ত এমনটাই জানালেন চিংড়ি ত্রিপুরার স্ত্রী।উনার অভিযোগ পূর্বতন সরকারের আমলে এলাকার বিধায়ক মেম্বারকে বহুবার বলা সত্তেও তাদের ভাগ্যে মেলেনি কোন সরকারী সহায়তা।বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার পর থেকই সরকারের জনপ্রতিনিধীদের কাছেও দাবি জানানো হয়েছে কিন্তু দরিদ্র পরিবারটির দিকে সাহায্যের হাত বাড়ানোর কোন উদ্যোগ নেই বি জে পি-আই পি এফ টি জোট সরকারের নেতা মন্ত্রীদের।শুধু এই পরিবারই নয় গ্রামের আরও অনেক দরিদ্র পরিবারই রয়েছে যাদের কপালে এখনো পর্যন্ত একটি থাকার ঘড়ও মিলেনি এমনই অভিযোগ করেন জনৈক এলাকাবাসী।এক কথায় বরাবরই এই গ্রামের বাসিন্দারা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। নতুন সরকার কি এই গ্রামের রাস্তাঘাট,পরিশ্রুত পানীয় জল, সহ গিরিবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে এগিয়ে আসবে? এখন এটাই দেখার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top