News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার লুসিয়ানায় বন্দুকবাজের হানা, মৃত পাঁচ
Image

আমেরিকার লুসিয়ানায় বন্দুকবাজের হানা, মৃত পাঁচ

ব্যাটনরাগ, ২৭ জানুয়ারি (হি.স) : আমেরিকার লুসিয়ানায় বন্দুকবাজের হানায় আতঙ্ক দেখা দিয়েছে৷ দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন পাঁচ জন৷ লুসিয়ানার দুটি জায়গায় বন্দুকবাজেরা হানা দেয় বলে জানা গিয়েছে৷পুলিশসূত্রে জানা গিয়েছে, অ্যাসেনশান ও লিভিংস্টোনে বন্দুকবাজ হানা দেয়৷ পুলিশ দুষ্কতিদের মধ্যে এক জনকে চিহ্নিত করতে পেরেছে বলে জানা গিয়েছে৷

তবে তাকে এখনও ধরা যায়নি৷ দুষ্কৃতির কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে দাবি পুলিশের৷ ধরতে গেলে গুলি ছুঁড়বে৷ এতে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে৷ দুষ্কৃতিকে ধরতে তাই বেগ পেতে হচ্ছে পুলিশকে৷ বন্দুকবাজের হানায় এখনও পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন৷ এদের মধ্যে লিভিংস্টোন থেকে তিন জন মারা গিয়েছেন৷ বাকি দু’জন নিহত হন অ্যাসেনশানে৷ দুষ্কৃতিদের ধরতে পুলিশ সক্রিয়৷ চলছে তল্লাশি অভিযান৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top