News Flash

  • Home
  • Uncategorized
  • বামেরাই ত্রিপুরায় নেশার কারবারের জন্মদাতা : বিজেপি
Image

বামেরাই ত্রিপুরায় নেশার কারবারের জন্মদাতা : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি৷৷ ২৫ বছরের বাম শাসনে ত্রিপুরাকে মাদকের করিডোর তথা মাদক রাজধানীতে পরিণত করেছে সিপিআইএম। বাম শাসনের শেষের দিকে মাদকের ব্যবসা চরম আকার নিয়েছিল বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি। ত্রিপুরা প্রদেশ বিজেপি-র মুখপাত্র ডা. অশোক সিনহা সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে বলেন, রাজ্যের যুব সমাজের জন্য কর্মসংস্থান না করে নেশার অন্ধকার সাম্রাজ্যে ঠেলে দিয়েছিল সিপিআইএম সরকার। তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রচ্ছন্ন মদতে রাজ্যে মাদকের এত রমরমা হয়েছিল। মাদক ব্যাবসায়ীরা সমান্তরাল অর্থনীতি চালু করেছিল বলেও অভিযোগ ডা. সিনহার।

রবিবার দলীয় প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তথ্য দিয়ে মুখপাত্র ডা. অশোক সিনহা বলেন, ২০১৫ সালে ইয়াবা-সহ নেশার নানা ট্যাবলেট আটক হয়েছে ১০,৭৪৯টি। ২০১৬-১৭ সালে আটকের কোনও হিসাব নেই। ২০১৮ সালে আটক হয়েছে দুই লক্ষ ৭৯ হাজার ৭১৯টি। তাছাড়া ব্রাউনসুগার ২০১৫ সালে বাজেয়াপ্ত হয়েছে ৭৬ গ্রাম, ২০১৬ সালে ১৩ দশমিক ৬৭ গ্রাম, ২০১৭ সালে ৮২ দশমিক ৮৫ গ্রাম। ২০১৮ সালে তিন হাজার ৯৬ গ্রাম। তিনি আরও জানান, ২০১৫ সালে গাঁজা বাজেয়াপ্ত হয়েছে ১ হাজার ৫৯০ কেজি, ২০১৬ সালে ৪ হাজার ৮৮০ কেজি, ২০১৭ সালে ৮ হাজার ৫৯০ কেজি। অনুরূপভাবে ২০১৮ সালে ৬৫ হাজার ৩৬৪ কেজি গাঁজা বাজয়াপ্ত হয়েছে। ২০১৮ সালে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে ১ লাখ ৮৮হা জার ৯৯ শিশি।

আরও তথ্য দিয়ে তিনি জানান, ২০১৫ সালে রাজ্যের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত মামলা হয়েছে মোট ৭২টি। ২০১৬ সালে মামলা হয়েছে ৫৬টি। ২০১৭ সালে ৮৩টি এবং ২০১৮ সালে মামলা হয়েছে ৬৬০টি। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে গ্রেফতার হয়েছে মোট ৬৭ জন। একইভাবে ২০১৬ সালে ৬২ জন, ২০১৭ সালে ৬৫ জন এবং ২০১৮ সালে রাজ্যে নতুন সরকার আসার পর এই গ্রেফতারের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৬৬০ জন। এর মধ্যে ৪৩৫ জন জামিনে মুক্ত হয়েছে এবং এখনও জেল হাজতে রয়েছে ২২৫ জন।

২০১৯ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত ২,৭৯৫ কেজি গাঁজা, ২,৩০৭ শিশি নিষিদ্ধ কফ সিরাপ, ৭,২৯৬টি নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়া ৬,২৬১টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলা হয়েছে ১০টি। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে আটজন, জানান বিজেপির প্রদেশ মুখপাত্র ডা. অশোক সিনহা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top