News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীর গর্ভে সড়ক হেলদোল নেই দপ্তরের
Image

মনু নদীর গর্ভে সড়ক হেলদোল নেই দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ জানুয়ারী৷৷ নদীগর্ভে চলে গেল কৈলাসহর-কুমারঘাট রাস্তা৷ বর্ষা শুরু হল কি হবে তা বলা মুশকিল৷ কৈলাসহর ডলুগাঁও ভায়া কুমারঘাটের প্রধান রাস্তাটি মনু নদীর গর্ভে চলে যায়৷ ছোট ছোট গাড়ি চলাচল করতে দেখা যায়৷ গত সাত আট বছর যাবৎ কৈলাসহর কুমারঘাটে প্রধান রাস্তাটির কাজ চলছে৷ এখনো এক তৃতীয়াংশ কাজ শেষ হয়নি৷ রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে৷ যার ফলে ওই রাস্তাটি দিয়ে বিপদের ঝঁুকি নিয়ে যানবাহন চলাচল করছে৷ রাস্তার কাজ কবে শেষ হবে তা বলা যাচ্ছে না৷ বিগত বাম সরকারের আমলেও জোরদার চেষ্টা চালানো হয়েছিল রাস্তাটি সংস্কারের কাজ শেষ করার জন্য৷ কিন্তু, কোন ফল হয়নি৷ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পথে৷ কিন্তু, ওই রাস্তার কাজ এখনো শুরুই হয়নি৷ মানুষ দাবী করেছে দ্রুত ওই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করার জন্য৷


কয়েক মাস আগে ওই রাস্তাটি মনু নদীর গর্ভে চলে গিয়েছে৷ এখন মালবাহী গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে৷ দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা থাকলেও হেলদোল নেই৷ একটি সূত্রে জানা গেছে কিছুদিন পর এই সড়ক সংস্কারের কাজ শুরু হবে৷ তাতে জনগণ আশঙ্কা প্রকাশ করছে যে সেই সময় বর্ষার মরশুম শুরু হয়ে যাবে৷ তাতে রাস্তার অবস্থা আরও করুণ হবে৷ বিপদের ঝুকি আরও বেড়ে যাবে৷ তাছাড়া গত বর্ষার মরশুমে ভয়াবহন বন্যার কবলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ওই রাস্তাটি৷ অবিলম্বে যদি ওই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে এলাকবাসী বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top