News Flash

  • Home
  • Uncategorized
  • চলে গেলেন প্রাউট নেতা দেবব্রত দত্ত
Image

চলে গেলেন প্রাউট নেতা দেবব্রত দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ আমরা বাঙালী ত্রিপুরার সমাজ আন্দোলনের পুরোধা তথা প্রাউট তাত্ত্বিক দেবব্রত দত্ত শুক্রবার সকাল ৮৩০ মিনিটে প্রয়াত হন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর৷ এক ছেলে ২ মেয়ে রেখে গেছেন তিনি৷ এই সংগ্রামী নেতাকে চোখের জলে বিদায় জানালেন দলের সমস্ত স্তরের নেতা কর্মীরা৷ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অনেকদিন৷
ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় জেল খেটেছেন তিনি৷ ত্রিপুরায় আন্দোলন করতে গিয়ে বহু বার জেলে গেছেন৷ জরুরি অবস্থার সময় তিনি জেলে ছিলেন৷

অন্যদিকে একজন বড়মাপের সাংবাদিক ছিলেন দেবব্রত দত্ত৷ তিনি ত্রিপুরায় প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ এর সম্পাদক হিসেবেও কাজ করেছিলেন অনেকদিন৷ একজন সাহিত্যিক এবং লেখক হিসাবেও বিশেষ স্থান করেছিলেন তিনি৷
আমরা বাঙালী দলের কেন্দ্রীয় কোর কমিটির চেয়ারম্যান ছিলেন৷ ৬০ এর দশকে আনন্দ মূর্তিজির দীক্ষা গ্রহণ করেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপোষহীন সংগ্রাম করে গেছেন৷ তাঁর নিঃস্বার্থ সেবা দলের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে৷ ত্রিপুরা আনন্দ মার্গ মিশনেরও একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার আসনে অধিষ্ঠিত ছিলেন৷ আমরা বাঙালী রাজ্য কমিটি এক বিবৃতিতে বলেছে, দেবব্রত দত্তের জীবনাবসান দলের অপূরণীয় ক্ষতি৷ তাঁর প্রয়াণে সারা রাজ্যে এক সপ্তাহব্যপাী দলীয় পতাকা অর্ধ নিমিত রাখা হবে ও শোক জ্ঞাপন করা হবে৷ এদিন সন্ধ্যায় বটতলা মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
জাগরণ এর সম্পাদক পরিতোষ বিশ্বাস দেবব্রত দত্তের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন প্রয়াত দত্ত ছিলেন একজন বড়মাপের প্রাবন্ধিক ও বড়মাপের মানুষ৷ শ্রীবিশ্বাস চিকিৎসা সেরে আজ চেন্নাই থেকে রাজ্যে আসার পথে এই শোক সংবাদ পেয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top