News Flash

  • Home
  • Uncategorized
  • ঝুলেই রয়েছে সিবিআই ডিরেক্টর বাছাই, বৈঠক বিলম্বের জন্য কেন্দ্রকে দুষলেন খাড়গে
Image

ঝুলেই রয়েছে সিবিআই ডিরেক্টর বাছাই, বৈঠক বিলম্বের জন্য কেন্দ্রকে দুষলেন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): নতুন সিবিআই ডিরেক্টর বাছাই করা নিয়ে শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি বৃহস্পতিবার| আপাতত ঝুলেই রয়েছে নতুন সিবিআই ডিরেক্টর বাছাই| আগামী সপ্তাহে ফের বৈঠক হতে পারে| উচ্চপর্যায়ের কমিটির বৈঠক প্রসঙ্গে শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আরও আগে বৈঠক শুরু হওয়া উচিত| যদি বৈঠক বারবার স্থগিত রাখা হয়| তবে, সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিযুক্ত অযোগ্য ব্যক্তি নিজের কাজ চালিয়ে যাবেন|’ মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, ‘প্রথম ভুল হল-সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে এমন একজনকে নিযুক্ত করা হয়েছে যিনি ওই পদের যোগ্য নন| দ্বিতীয়ত-কোনও তথ্য ছাড়াই বৈঠক ডাকা হয়েছিল| বৈঠক বিলম্ব হওয়ার দায় সরকারেরই|’


উল্লেখ্য, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর নতুন ডিরেক্টর কে হবেন, তা আপাতত ঝুলেই রয়েছে| বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসে| এক ঘন্টা আলোচনার পরও কোনও সিদ্ধান্ত হয়নি| বৈঠক শেষে লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, আগামী সপ্তাহে ফের বৈঠক হতে পারে| প্রসঙ্গত, গত প্রায় তিন মাস ধরে সিবিআই-এর শীর্ষপদে কোনও স্থায়ী অধিকর্তা নেই| ভারপ্রাপ্ত অধিকর্তা এম নাগেশ্বর রাওকে দিয়েই কাজ চালানো হচ্ছে| সপ্তাহ দু’য়েক আগেই অলোক বর্মাকে অপসারণের পর ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে এম নাগেশ্বর রাওকে নিয়োগ করা হয়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top