News Flash

  • Home
  • Uncategorized
  • কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এবার সহজ গ্রুপে ব্রাজিল
Image

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এবার সহজ গ্রুপে ব্রাজিল

রিও ডি জেনেইরো, ২৫ জানুয়ারি (হি.স.) : বিশ্বের প্রাচীনতম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এবার সহজ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অপেক্ষাকৃত কঠিন গ্রুপে আর্জেন্টিনা। পেরু, ভেনেজুয়েলা এবং বলিভিয়ার সঙ্গে একই গ্রুপে স্থান পেল ব্রাজিল। ঘরের মাঠে এবার খরা কাটাতে বদ্ধপরিকর আয়োজকরা। এবছরের জুনের মাঝামাঝিতে শুরু হবে বিশ্বের প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপের দল নির্বাচন।
খ্রিষ্ট দি রিদিমার শহরে এদিন কোপা আমেরিকার গ্রুপ বিন্যাসে পেরু, ভেনেজুয়েলা এবং বলিভিয়ার সঙ্গে একই গ্রুপে স্থান পেল ব্রাজিল। তবে ট্রফি খরা কাটাতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কোপায় এবার খানিকটা শক্ত গ্রুপেই।

কলম্বিয়া, প্যারাগুয়ে এবং আমন্ত্রিত কাতারের সঙ্গে আসন্ন কোপা অভিযানে নামবে নীল-সাদার দেশ। তবে লাতিন আমেরিকার তৃতীয় ফুটবল শক্তি দেশ হিসেবে বিবেচিত উরুগুয়ে সবচেয়ে শক্ত গ্রুপে। গ্রুপ অফ ডেথে সুয়ারেজের দেশের সঙ্গে রয়েছে আরেক আমন্ত্রিত দেশ জাপান, ইকুয়েডর ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি।আগামী ১৪ জুন সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ে ৪৬ তম কোপা আমেরিকা টুর্নামেন্টের। ৭ জুলাই মারাকানায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এদিন কোপার ড্র অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু, প্রাক্তন ইন্টার মিলান ডিফেন্ডার জেভিয়ার জানেত্তি, ছ’বারের মহিলা বর্ষসেরা ফুটবলার মার্তা। ২০০৭ পর ঘরের মাটিতে ফের লাতিন আমেরিকা জয়ের লক্ষ্যে নামবে ব্রাজিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top