News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর পর ওডিশার মুখ্যমন্ত্রীকেও ছাড়লেন না রাহুল
Image

প্রধানমন্ত্রীর পর ওডিশার মুখ্যমন্ত্রীকেও ছাড়লেন না রাহুল

ভুবনেশ্বর, ২৫ জানুয়ারি (হি.স.) : শুক্রবার ভুবনেশ্বরে জনসভায় ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককেও একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওডিশার মুখ্যমন্ত্রী সহ সরকারের অন্যান্য মন্ত্রীদের চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার উল্লেখ করে কটাক্ষ করেছেন তিনি। কৃষিঋণ মকুব নিয়েও রাজ্যের কৃষকদের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।

এদিনের সভায় কংগ্রেস সভাপতি বলেছেন, \”ওডিশার কৃষকদের বলতে চাই আর মাত্র দু-তিন মাস বাকি নির্বাচন হতে। আমার কথা মন দিয়ে শুনুন, এরাজ্যে কংগ্রেস সরকার গঠিত হলে মাত্র ১০ দিনের মধ্যেই আপনাদের সব কৃষিঋণ মকুব করবে সরকার। ১১ নয়, শুধুমাত্র ১ থেকে ১০ পর্যন্ত গুনবেন। ১০ দিনের মধ্যেই কংগ্রেস কৃষিঋণ মকুব করবে।\” অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে তিনি মন্তব্য করেছেন, \”চৌকিদার তো চোর। কিন্তু ওডিশাতেও চুরি চলছে। রিমোট কন্ট্রোল হিন্দুস্থানের আরেক চৌকিদারের নিয়ন্ত্রণে এখানে আপনাদের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা চিটফান্ড কেলেঙ্কারি করেছেন। তাঁর রিমোট কন্ট্রোলে নবীন পট্টনায়ক ওঠেন আর বসেন।\”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top