News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথমদিনেই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ
Image

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথমদিনেই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

বার্বেডোজ, ২৪ জানুয়ারি (হি.স.) : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা খারাপ না করলেও শেষবেলার হঠকারিতায় প্রথম দিনের শেষে কোণঠাসা হয়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটের বিনিময়ে ২৬৪ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে৷ব্রিজটাউনের কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার৷ পিচের গতিপ্রকৃতি অনুমান করলে হোল্ডারের সিদ্ধান্ত সঠিক বলেই মনে হয়৷ কেননা স্পোর্টিং পিচে ব্যাটসম্যানদের রান তুলতে যেমন অসুবিধা হচ্ছিল না৷ ঠিক তেমনই বোলারদের জন্যও সাহায্য রয়েছে বাইশগজে৷ শুধু পেসাররাই নয়, স্পিনাররাও প্রথম দিনে অল্পবিস্তর বল ঘোরাতে সক্ষম৷

এমন পিচে সব অধিনায়কই প্রথমে ব্যাট করে বিপক্ষের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দিতে চাইবেন৷ ব্যতিক্রমী নন হোল্ডারও৷ দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল প্রথম উইকেটের জুটিতে ৫৩ রান যোগ করেন৷ ক্যাম্পেবল ৫৩ বলে ৪৪ রান করে মঈন আলির বলে এলবিডব্লু হন৷স্টোকসের বলে ব্রাথওয়েট আউট হন ৪০ রান করে৷ এক ওভারের ব্যবধানে স্টোকসকে উইকেট দেন চার নম্বরে ব্যাট করতে আসা ড্যারেন ব্র্যাভো (২)৷ সাই হোপ ও রোস্টন চেস উভয়েই ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি টপকে উইকেট দিয়ে আসেন৷ হোপ ৫৭ ও চেস ৫৪ রান করে অ্যান্ডারসনের শিকার হন৷শিমরন হেটমায়ার একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করলেও দিনের শেষবেলায় অপর প্রান্ত দিয়ে পর পর প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ডওরিচ (০), হোল্ডার (৫) ও রোচ (০)৷ ডওরিচ ও হোল্ডারকে আউট করেন অ্যান্ডারসন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top