News Flash

  • Home
  • Uncategorized
  • সুকু গৌর হত্যাকাণ্ডের রহস্য ফাঁস
Image

সুকু গৌর হত্যাকাণ্ডের রহস্য ফাঁস

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ জানুয়ারি : সুকু গৌর হত্যাকাণ্ডের রহস্য ফাঁস হয়েছে। তুবড়ি বাজি মাথায় পুড়িয়ে দুর্জনগরের সুকু গৌরের হত্যা রহস্য ফাঁস করেছে পুলিশ।জানা গেছে, এই ঘটনার পেছনে জড়িত আছে সমুজ্জ্বল ধর এবং সুবল সাহা নামের দুজন। অভিযুক্তরা সিপিআইএমের কর্মী বলে জানা গেছে। বর্তমানে সমুজ্জল ধর ও সুবল সাহা বিজেপির সদস্য।

গত বছরের ৩ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের পর তারা বিজেপিতে যোগ দিয়েছিল। জানা গেছে, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা দল পরিবর্তন করে নেয়। দল পরিবর্তন করলেও তারা তাদের স্বভাব পরিবর্তন করতে পারেনি। বিজেপিকে বদনাম করতে এরা এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। জানা গেছে, পুলিশ দুই অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে। বর্তমানে তারা ফেরার।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top