News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিয়াঙ্কা দায়িত্ব নিতে সক্ষম কি না, তা দেশবাসীই বিচার করবে : জেডি (ইউ) সহ-সভাপতি
Image

প্রিয়াঙ্কা দায়িত্ব নিতে সক্ষম কি না, তা দেশবাসীই বিচার করবে : জেডি (ইউ) সহ-সভাপতি

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়োগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| তিনি উত্তর প্রদেশ পূর্বের দায়িত্ব সামলাবেন| লোকসভা ভোটের আগে এমনই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলের বোন প্রিয়াঙ্কাকে| উত্তর প্রদেশ পূর্বে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী ভদরার নিয়োগ প্রসঙ্গে জনতা দল (ইউনাইটেড)-এর সহ-সভাপতি প্রশান্ত কিশোর জানিয়েছেন, ‘যদি আমরা মনে করি, যে কোনও ব্যক্তি তিনি প্রিয়াঙ্কা অথবা অন্য কেউ হতে পারেন, সীমিত সময়ের মধ্যে দেশের সবচেয়ে প্রাচীনতম দলে বড়সড় পরিবর্তন ঘটাতে পারবেন, তা ন্যায্য হবে না| তাঁকে অন্তত দুই-তিন বছর সময় দেওয়া উচিত…প্রিয়াঙ্কা দায়িত্ব নিতে সক্ষম কি না, তা দেশের মানুষই বিচার করবেন|’


আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে জেডি (ইউ) সহ-সভাপতি প্রশান্ত কিশোর বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে মূলত বিজেপি বনাম মহাজোটের মধ্যেই লড়াই হবে| কারণ কংগ্রেস এখন শক্তিশালী বিরোধী হিসেবে নিজেদের তুলে ধরতে পারেনি| বুধবার রাহুল গান্ধীর আমেঠি সফরের প্রথম দিন সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র পক্ষ থেকে ঘোষণা করা হয়, কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে| তিনি পূর্ব উত্তর প্রদেশ সামলাবেন| এই ঘোষণা হতেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী-সমর্থকরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top