News Flash

  • Home
  • Uncategorized
  • মাইগঙ্গায় রেললাইন থেকে রক্তাক্ত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
Image

মাইগঙ্গায় রেললাইন থেকে রক্তাক্ত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : বুধবার রাতে খুন হলেন পুতুল শর্মা (৬৫) নামের এক বৃদ্ধ। যদিও এটি খুন না আত্মহত্যা এ বিষয়ে এখনও পুলিশ কিছু জানায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে, বুধবার রাতে তেলিমুড়ার মাইগঙ্গায় খুন হয়েছেন ৬৫ বছরের পুতুল শর্মা। জানা গেছে, বাড়ি থেকে কিছু দূর এগিয়ে রেললাইনের কাছেই পুতুল শর্মার রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ।

সেখানে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, যদি বৃদ্ধ আত্মহত্যা করে থাকেন তা হলে তাঁর চোখেমুখে রক্তের ছাপ থাকবে কেন? তাঁর শরীরে আঘাতের চিহ্ন থাকবে কেন? পুলিশের ধারণা পুতুলবাবুকে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করছে। তবে সবটাই পুলিশের অনুমান। সঠিক কারণ বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top