News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তেজনা গন্ডাছড়া হাসপাতালে
Image

ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তেজনা গন্ডাছড়া হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে গন্ডাছড়ার হাসপাতালে উত্তেজনা ছড়ায় মৃত রোগীর পরিবারের লোকেরা। জানা গেছে, বুধবার রাতে লক্ষ্মীকান্ত চাকমা নামের এক রোগীকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় লক্ষ্মীকান্ত চাকমা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হাসপাতালের ইমাজেন্সিতে ছিলেন চিকিৎসক। তিনি লেবাররুমে ব্যস্ত ছিলেন। লক্ষ্মীকান্ত চাকমার পরিবারের লোকেরা লেবার রুম থেকে চিকিৎসককে ডেকে নিয়ে আসেন। চিকিৎসক সঙ্গে সঙ্গে ছুটে এসে লক্ষ্মীকান্ত চাকমার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। ব্যবস্থাপত্রে ওষুধও লিখে দেন তিনি।

এর পর তিনি পুনরায় লেবার রুমে ফিরে যান। জানা গেছে, ডাক্তারবাবু লেবার রুমে ফিরে যেতেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় লক্ষ্মীকান্তের। এ-সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন লক্ষ্মীকান্ত চাকমা। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকান্ত চাকমার পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন। তারা চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেন। রোগীর পরিবারের লোকেরা বেশকিছুক্ষণ হাসপাতালে চেঁচামেচি করতে থাকেন। এক সময়ে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top