News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরের মধ্যে শিক্ষা ক্ষেত্রে মডেল রাজ্য হবে ত্রিপুরা ঃ শিক্ষামন্ত্রী
Image

তিন বছরের মধ্যে শিক্ষা ক্ষেত্রে মডেল রাজ্য হবে ত্রিপুরা ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে এনসিইআরটি পাঠক্রম চালু হচ্ছে৷ এরজন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এ বিষয়ে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের সচেতন করে তোলার লক্ষ্যে এলিমেন্টারি এডুকেশন দপ্তরের উদোেগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে এনসিইআরটি পাঠক্রম, সিলেবাস ও টেক্সবই-এর উপর একদিনের কর্মশালা আয়োজিত হয়৷


কর্মশালায় প্রধান অতিথি ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে এনসিইআরটি পাঠক্রম চালু করছে৷ এরজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে৷ পাশাপাশি এই নতুন পাঠক্রম চালুর জন্য সারা রাজ্যের সুকলগুলির জন্য ৪০ লক্ষ ৬০ হাজার ১১৬টি নতুন বইয়ের প্রয়োজন রয়েছে৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, রাজ্য সরকার আগামী তিন বছরের মধ্যে রাজ্যকে শিক্ষাক্ষেত্রে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন,রাজ্যে এই নতুন পাঠক্রম চালুর মধ্য দিয়ে রাজ্যের ছাত্র-ছাত্রীরা সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় আরওবেশি সাফল্য লাভ করবে৷
কর্মশালায় শিক্ষা দপ্তরের সচিব সৌম্য গুপ্ত, অধিকর্তা ইউ কে চাকমা, বিশ্বজিৎ গুপ্ত, ভবতোষ সাহা, মুসলেম উদ্দিন আহমেদ নতুন এই পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন৷ এছাড়া বিভিন্ন সুকলের ১৩৭১ জন প্রধানশিক্ষক -শিক্ষিকা ও হেড টিচারগণ অংশ নেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top