News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে শ্বশুরবাড়ির মারে হত জামাতা
Image

পানিসাগরে শ্বশুরবাড়ির মারে হত জামাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷শ্বশুরবাড়িতে খুন হতে হয়েছে জামাতাকে। মৃত জামাতার নাম কৃপেশচন্দ্র নাথ (৩৩)। ঘটনাটি ঘটেছে পানিসাগরের তিলথৈ কালগাঁও গ্রামে। অভিযোগ, সোমবার রাতে কৃপেশ নাথ তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়িতে যেতেই তাঁর উপর রঞ্জিত নাথ (৩৩), নিরঞ্জন নাথ (৩০) এবং জ্যোৎস্না নাথ ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড মারধর করতে থাকে কৃপেশকে। ফলে প্রচণ্ডভাবে আহত হন কৃপেশ। কৃপেশের চিৎকারে আশপাশ থেকে এলাকাবাসী ছুটে আসে এবং তাঁকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে কৃপেশকে তিলথৈ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানের চিকিৎসকরা কৃপেশের উন্নত চিকিৎসার জন্য অসমের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সে অনুযায়ী কৃপেশকে শিলচর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শিলচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃপেশের মৃত্যু হয়। এদিকে কৃপেশের ভাই অভিযুক্তদের বিরুদ্ধে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করেন। পানিসাগর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা পলাতক। তবে অভিযুক্তদের গ্রেফতার করতে পানিসাগর থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top