News Flash

  • Home
  • Uncategorized
  • চার বছরের শিশু অগ্নিদগ্ধ, জিবিতে চিকিৎসাধীন
Image

চার বছরের শিশু অগ্নিদগ্ধ, জিবিতে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷নিষ্পাপ চার বছর বয়সি এক শিশুর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোনামুড়া থানাধীন তামসাবাড়ি এলাকায়। জানা গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অগ্নিদগ্ধ শিশুটি। বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশংকাজনক। তারর পিঠের বেশির ভাগ অংশ পুড়়ে গেছে। জানা গেছে, শিশুটির পরিবারের লোকেরা সোনামুড়ার তামসাবাড়িতে ভাড়া থাকতেন। যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের সাথে বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝগড়া চলছিল শিশুর বাবার।

জানা গেছে, ঘটনার দিন সকাল থেকে বাড়ির মালিকের সাথে শিশুটির বাবার বাড়ি ভাড়া নিয়ে তুমুল ঝগড়া হয়। যদিও এক সময়ে দুপক্ষের মধ্যে ঝগড়া থেমে গিয়েছিল। কিন্তু বিকেলে শিশুটি আচমকা অগ্নিদগ্ধ হয়। সাথে সাথে শিশুটির বাবা মা সোনামুড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মেলাঘর হাসপাতালে পাঠিয়ে দেয়। শিশুটির অবস্থা আশংকাজনক দেখে মেলাঘরের হাসপাতালের চিকিৎসকও শিশুটিকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয়। এদিকে এলাকাবাসীরা শিশুটির অগ্নিদগ্ধ হওয়ার পেছনে তার পরিবারকে দায়ী করেছেন। কারণ তাঁদের মতে শিশুটির পরিবারের গাফিলতির কারণে শিশুটি অগ্নিদগ্ধ হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top