News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সময়ে ডাঃ রথীন দত্তকে অনুসরণ করা উচিত চিকিৎসকদের ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

বর্তমান সময়ে ডাঃ রথীন দত্তকে অনুসরণ করা উচিত চিকিৎসকদের ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ রাজ্যের চিকিৎসা পরিষেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোেগে আজ পদ্মশ্রী ডা রথীন দত্তকে সম্মান প্রদান করা হয়৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা রথীন দত্ত কয়েক দশক ধরে রাজ্যবাসীর প্রতি সেবার মনোভাব নিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন৷ শৈল্য চিকিৎসায় তার অবদান অনস্বীকার্য৷ বর্তমান সময়ে সকল চিকিৎসকদের তাঁকে অনুসরণ করা উচিত৷ কিন্তু তার সেই কর্মকে বিগত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও স্বীকৃতি জাননো হয়নি৷ যা খুবই দুঃখজনক৷ তিনি আরও বলেন, আগামী দিনে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে নতুন আশা ও বিশ্বাসের বাতাবরণ বয়ে আনবে৷ তিনি আরও বলেন, আগামীদিনে অন্যান্য চিকিৎসকদেরও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ভালো কাজের জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে৷


অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিধায়ক আশিস কুমার সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, উত্তর-
পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মানুষের কাছে ডা রথীন দত্ত ছিলেন ভগবানতুল্য৷ তিনি যে সময় রাজ্যের চিকিৎসাপরিষেবার সাথে যুক্ত ছিলেন তখন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই বালো ছিল না৷ তিনি আরও বলেন, ডা রথীন দত্ত শুধু একজন চিকিৎসকই ছিলেন না ক্রীড়াক্ষেত্রেও তার অবদান অসীম৷ বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের সর্বোচ্চ কর্মকর্তা হিসাবেও আসীন ছিলেন৷ প্রয়োজনে খেলোয়াড়দের বিনামূল্যে চিকিৎসাও করেছেন৷ বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, অনেক আগেই তাঁকে সম্মান জানানো উচিত ছিলো৷ কিন্তু তা করা হয়নি৷ অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে ডা রথীন দত্ত বলেন, ত্রিপুরার মানুষকে বড় ভালোবাসী৷ বিভিন্ন রকম সুযোগ থাকার পরও কখনও এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কল্পনা করিনি৷ যতটুকু সম্ভব রাজ্যের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট ছিলাম৷ কিন্তু বিগত দিনে এরজন্য কখনও স্বীকৃতি পাইনি৷ আজ এই সম্মান পেয়ে মনে যত দুঃখ গ্লানি ছিলো সব মুছে গেছে৷ সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে ডা দত্তকে মানপত্র ও অঙ্গবস্ত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্ত্য অধিকারের অইধকর্তা ডা জে কে দেববর্মা৷ উল্লেখ্য, ডা রথীন দত্ত ১৯৬৫ সালে প্রথম জিবি হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগদান করেন৷ কর্মজীবনে বিভিন্ন সময় স্বাস্থ্য দপ্তরের অনেক উচ্চপদেও আসীন ছিলেন৷ ১৯৯১ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন৷ ১৯৯২ সালে বারত সরকারের পক্ষ থেকে চিকিৎসা ক্ষেত্রে তাঁর সেবামূলক কাজের জন্য পদ্মস্রী সম্মানে ভূষিত করা হয়৷ এছাড়াও দেশ-বিদেশর বহু সম্মানে তিনি ভূষিত হয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top