News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ৩০ জনের পর ত্রিপুরায় আরও ৩১ জন রোহিঙ্গা গ্রেফতার
Image

অসমে ৩০ জনের পর ত্রিপুরায় আরও ৩১ জন রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে, কাঁটাতারের বাইরে ভারতীয় ভূখণ্ডে টানা চার দিন খোলা আকাশের নীচে অবস্থান করছেন দেখে মানবিকতার টানে ৩১ জন রোহিঙ্গাকে এপারে নিয়ে আসা হয়েছে। গত চারদিন আগে সিপাহিজলা জেলার আমরতলি থানাধীন রায়মুড়া এলাকায় পুরুষ, মহিলা, শিশু-সহ মোট ৩১ জন রোহিঙ্গাকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে দেখেছিলেন বিওপিতে নিয়োজিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং করা হয়। কিন্তু কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। তাই মহিলা, শিশু-সহ রোহিঙ্গাদেরকে দিন কাটাতে হচ্ছিল খোলা আকাশের নীচে। অবশেষে মানবিকতার টানে সীমান্তে নিয়োজিত বিএসএফ তাঁদের পানীয় জল, খাদ্য সামগ্র এবং শীতের প্রকোপ থেকে বাঁচতে কম্বল দিয়েছিল। কিন্তু এতেও শান্তি পাচ্ছিলেন না ভারতের সীমান্তরক্ষীরা। আজ মঙ্গলবার রায়মুড়া বিওপি-র বিএসএফ এই সব রোহিঙ্গাদের সীমান্তের ওপার থেকে এনে ত্রিপুরার আমতলি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।


আমতলির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অজয়কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বিএসএফ-এর পক্ষ থেকে তাদের খাবার, পানীয়জল, কম্বল দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওই ৩১ জন রোহিঙ্গাকে ওপার থেকে এনে আমতলি থানায় সমঝে দিয়েছে রায়মুড়ার বিএসএফ। পুলিশি জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা স্বীকার করেছে, তাঁরা ভারতে প্রবেশের চেষ্টায় ছিলেন। তাই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে তাদের গ্রেফতার করে আজই আদালতে তোলা হয়েছিল। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল ত্রিপুরার সীমান্তবর্তী অসমের চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছিল ৩০ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এদের মধ্যে আটজন শিশু, ১২ জন পুরুষ এবং দশ জন ম‌হিলা ছিল। তাুদের ম‌ধ্যে ছোট-বড় পুরুষ ও ম‌হিলা-সহ মোট ৩০ জন থাক‌লেও মূলত এরা পৃথক পৃথক সাতটি প‌রিবা‌রের সদস্য। আগরতলা থেকে নাইট সুপারে অস‌মে প্র‌বে‌শের মু‌খে সোমবার সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ বাজা‌রিছড়া থানাধীন চোরাইবা‌ড়ি পু‌লিশ চেকপোস্টের পুলিশ তাদের আটক করেছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top